vodafone idea annual recharge plans with unlimited calls unlimited 5G data daily data and bundled OTT subscription
Jio, Airtel এর পাশাপাশি Vodafone Idea কোম্পানি 365 দিন ভ্যালিডিটি অসংখ্য প্রিপেইড প্ল্যান অফার করে। আজ আমরা আপনাকে ভোডাফোন আইডিয়া এর এমন কিছু প্ল্যানের বিষয় বলবো যা আপনার ডেটা শেষ হয়ে যাওয়ার চিন্তা মুক্ত করবে। আমরা এমন কিছু প্ল্যান নিয়ে আসছি যা আপনার দৈনিক ডেটার পাশাপাশি 50 জিবি অতিরিক্ত ডেটা অফার করে।
ভোডাফোন-আইডিয়ার এই 3499 টাকার প্ল্যানটি 365 দিনের ভ্যালিডিটি সহ আসে। দাম এবং ভ্যালিডিটির উপর ভিত্তি করে, এই প্ল্যানের প্রতিদিনের খরচ পড়বে 9.58 টাকা। এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা (মোট 547 জিবি) এবং আনলিমিটেড কল এবং 100 এসএমএস পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ Samsung 5G বাজেট স্মার্টফোন
এই তালিকায় আরেকটি ভোডাফোন-আইডিয়ার বার্ষিক প্ল্যান হল 3699 টাকার। এতে কোম্পানি 365 দিন পর্যন্ত প্রতিদিন 2GB ডেটা সহ 90 দিনের জন্য অতিরিক্ত 50GB ডেটা অফার করে। এছাড়া এতে আনলিমিটেড কলিং, 100 SMS প্রতিদিন পাওয়া যাবে।
সাথে হিরো আনলিমিটেড বেনিফিট থাকছে যেতে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা সুবিধা পাওয়া যাবে। এছাড়া সাথে এতে উইকেন্ড ডেটা রোলওভার এবং মাসের ব্যাকআপ ডেটা দেওয়া হয়। শুধু তাই নয়, এতে 1 বছরের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন দিচ্ছে কোম্পানি।
আরকেটি রিচার্জ প্ল্যান হল 3799 টাকা, যা 365 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে আনলিমিটডে কলিং, প্রতিদিন 2GB ডেটা সহ অতিরিক্ত 50 জিবি ডেটা 90 দিনের জন্য এবং 100 SMS প্রতিদিন দেওয়া হয়। এছাড়া থাকছে এতে আনলিমিটেড 5G ডেটা সহ Amazon Prime Lite সাবস্ক্রিপশন 1 বছরের জন্য পাওয়া যাবে। সাথে হিরো আনলিমিটেড বেনিফিট থাকছে যেতে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আনলিমিটেড ডেটা থাকছে।