Vodafone Idea Vi New Rs 340 Prepaid Plan Launched with daily data
Voda Idea (Vi) ভারতীয় টেলিকম সেক্টারের তৃতীয় বড় কোম্পানি। Jio এবং Airtel এর পর 4 জুলাই থেকে ভোডাফোন আইডিয়া তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। ভোডা আইডিয়ার কাছে এমন একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে যা এয়ারটেল এবং জিও প্ল্যানকে টেক্কা দেয়।
এমনই একটি প্ল্যান রয়েছে কোম্পানি কাছে। এটি OTT সুবিধা সহ আসে যা 100 টাকার কম দামে অফার করা হয়।
আরও পড়ুন: Reliance Jio ধামাকা অফার, 3 সস্তা জিও 5G ট্রু আনলিমিটেড প্ল্যান করল লঞ্চ, মাত্র 51 টাকা থেকে শুরু
ভোডাফোন আইডিয়া এর এই রিচার্জ প্ল্যানটি সমস্ত সার্কেলে পাওয়া যাবে। এই রিচার্জের দাম 95 টাকা। তবে এটি ওটিটি ডেটা ভাউচার।
সুবিধার কথা বললে, ভি এর 95 টাকার ডেটা ভাউচারে গ্রাহকদের 4 জিবি ডেটা দেওয়া হয়ে। সাথে 14 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। তবে এটি সার্ভিস ভ্যালিডিটি নয়। যার মানে হল আপনার বর্তমান রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি এই ভাউচারের হবে।
এই ওটিটি ভাউচারের সুবিধার কথা বললে, গ্রাহকদের 4GB ডেটা ছাড়া 28 দিনের সোনি লিভ মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হয়ে। এটি ভোডা-আইডিয়ার সবচেয়ে সস্তা ওটিটি ডেটা ভাউচার। এছাড়া কোম্পানির কাছে 151 টাকার এবং 169 টাকার প্ল্যান রয়েছে। এতে তিন মাসের ডিজনি প্লাস হটস্টার এর সাবস্ক্রিপশন অফার করা হয়ে।
আরও পড়ুন: Jio, Airtel এর দামি প্ল্যানকে টেক্কা দিতে BSNL আনল সস্তা রিচার্জ প্ল্যান, করতে হবে না বেশি টাকা খরচ