Vi এর ২ দুর্দান্ত পোস্টপেড প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ মিলবে ফ্রি OTT সাবস্ক্রিপশন

HIGHLIGHTS

Vi এর 699 টাকার ফ্যামিলি পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা মোট দুজন মেম্বারের কানেকশন পাবেন

999 টাকার পোস্টপেড প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিমাসে পাবেন মোট 220GB ডেটা

999 টাকার প্ল্যানটিতে বিভিন্ন OTT প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে

Vi এর ২ দুর্দান্ত পোস্টপেড প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ মিলবে ফ্রি OTT সাবস্ক্রিপশন

মোবাইল রিচার্জের ক্ষেত্রে অনেকে যেমন প্রিপেড প্ল্যান ব্যবহার করে থাকেন, তেমনই অনেক মানুষই আছেন যারা পোস্টপেড রিচার্জ প্ল্যান ব্যবহার করা পছন্দ করেন। বর্তমানে দেশের বড় বড় টেলিকম কোম্পানিগুলি জনপ্রিয় প্রিপেড প্ল্যান অফারের পাশাপাশি পোস্টপেড প্ল্যানও অফার করে। পোস্টপেড প্ল্যানগুলির প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে, টেলিকম অপারেটররা বর্তমানে বেশকিছু আকর্ষণীয় রিচার্জ প্ল্যান গ্রাহকদের অফার করে। টেলিকম জায়েন্ট Vodafone-idea-ও তার গ্রাহকদের জন্যে দুর্দান্ত পোস্টপেড প্ল্যান নিয়ে এসেছে। Vi তার গ্রাহকদের জন্যে ব্যক্তিগত পোস্টপেড প্ল্যানের পাশাপাশি ফ্যামিলি পোস্টপেড প্ল্যানও অফার করে। আপনি যদি পোস্টপেড সাবস্ক্রিপশনে সুইচ করার কথা ভাবেন বা ভালো পোস্টপেড রিচার্জ প্ল্যান খুঁজে থাকেন, তাহলে Vi এর 1000 টাকার মধ্যে পোস্টপেড প্ল্যানগুলি দেখে নিন। প্ল্যানগুলিতে কি কি সুবিধা পাবেন, সমস্ত ডিটেইলস যেনে তবে রিচার্জ করুন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi এর পোস্টপেড প্ল্যান

Vi কোম্পানি তার গ্রাহকদের জন্য মোট 5 ফ্যামিলি পোস্টপেড প্ল্যান অফার করে। এর মধ্যে মাত্র দুটি প্ল্যান 1000 টাকার কম খরচে পাওয়া যায়। প্ল্যানদুটি 699 টাকা এবং 999 টাকায় পাওয়া যায়। এই পোস্টপেড প্ল্যানদুটিতে হাইস্পিড ইন্টারনেট, আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি SMS এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন OTT প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেসও পাওয়া যাবে প্ল্যান দুটিতে।

Vodafone

Vi এর 699 টাকার পোস্টপেড প্ল্যান

Vi এর 699 টাকার ফ্যামিলি পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা মোট দুজন মেম্বারের কানেকশন পাবেন। পোস্টপেড প্ল্যানটিতে মোট 80 GB ডেটার সুবিধা দিচ্ছে Vi কোম্পানি৷ এর মধ্যে 40GB প্রাইমারি কানেকশন এবং 40GB সেকেন্ডারি কানেকশন পাওয়া যাবে। এছাড়াও, গ্রাহকরা 200 GB রোলওভার ডেটা পাবেন এই প্ল্যানটিতে। 699 টাকার রিচার্জে ডেটার পাশাপাশি গ্রাহকরা পাবেন, প্রতিমাসে 3000 টি করে SMS এবং আনলিমিটেড লোকাল, STD এবং জাতীয় রোমিং ভয়েস কলের সুবিধা। এক্সট্রা বেনিফিট হিসেবে গ্রাহকেরা পাবেন Vi Movies এবং TV এর ফ্রি অ্যাক্সেস।

Vodafone

Vi এর 999 টাকার পোস্টপেড প্ল্যান

Vi এর 999 টাকা দামের একটি মাসিক পোস্টপেড প্ল্যান রয়েছে। এই প্ল্যানটিতে Vi তিন জন ফ্যামিলি মেম্বারের কানেকশন অফার করে। পোস্টপেড প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিমাসে পাবেন মোট 220GB ডেটা এবং 200GB পর্যন্ত রোলওভার ডেটা। প্রাইমারি কানেকশনে পাওয়া যাবে 140GB ডেটা। বাকি দুই সেকেন্ডরি কানেকশন 40 GB করে ডেটা ব্যবহার করতে পারবে। এর পাশাপাশি প্ল্যানটিতে, প্রাইমারি এবং সেকেন্ডরি উভয় কানেকশন, আনলিমিটেড লোকাল, STD, জাতীয় রোমিং ভয়েস কলিং এবং  প্রতি মাসে 3000 টি করে SMS এর সুবিধা পাবে। এক্সট্রা বেনিফিট হিসেবে গ্রাহকেরা 1,499 টাকা দামের এক বছরের Amazon Prime এর অ্যাক্সেস ফ্রিতে পাবেন এবং Disney+ Hotstar mobile এর এক বছরের ফ্রি অ্যাক্সেস পাবেন। এছাড়াও, Vi Movies এবং TV এর ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন Vi গ্রাহকরা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo