নতুন অফার নিয়ে এল রিলায়েন্স কমিউনিকেশন। এবার 149 টাকায় যত খুশি কথা বলুন। যে কোনও সার্ভিস প্রোভাইডরের নম্বরে, যে কোনও ফোন থেকে সারা দেশের মধ্যে 30 দিন যত খুশি কথা বলুন শুধুমাত্র 149 টাকায়।
আরও দেখুন : বাজারে আসছে 6GB র্যা যুক্ত স্মার্টফোন
রিলায়েন্সের এই আনলিমিটেড 149 প্ল্যান 2G, 3G, 4G সমস্ত মাধ্যমেই পাওয়া যাচ্ছে। এই অফার সম্পর্কে রিলায়েন্স কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘আমাদের দেশে এখনও লক্ষাধিক মানুষের কাছে পুরনো 2G হ্যান্ডসেট রয়েছে। তাদের জন্যই রিলায়েন্স কমিউনিকেশন এই অফার নিয়ে এসেছে। এরই সঙ্গে এই অফারে থাকছে 300mb ডেটাও। এই অফার 3G, 4G গ্রাহকেরাও উপভোগ করতে পারবেন।’
তাই এবার রিলায়েন্স কমিউনিকেশনের এই অফারে মাসে 149 টাকা ভরুন। আর সারা মাস যত খুশি কথা বলুন।
আরও দেখুন : হুয়াওয়ে মেট 9 লাইট হল চালু, ডুয়াল রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত করা
আরও দেখুন : ওয়ানপ্লাস 3T স্মার্টফোন স্ন্যাপড্রাগন 821 প্রসেসর এবং 3400mAh ক্ষমতা ব্যাটারি সঙ্গে উপস্থিত