Reliance Jio rs 949 prepaid recharge plan offer free Disney Hotstar subscription
Reliance Jio তার গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিটি সেগামেন্টে রিচার্জ প্ল্যান অফার করে। সস্তা থেকে দামি, মাসিক থেকে বার্ষিক সমস্ত রিচার্জ প্ল্যান রয়েছে জিওর কাছে। কোম্পানি এই রিচার্জ প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং, ডেটা এবং ফ্রি এসএমএস এর সুবিধা পাওয়া যাবে।
জিওর কাছে এমন কিছু রিচার্জ প্ল্যান রয়েছে যা সস্তা দামে ফ্রি OTT Apps যেমন Disney+ Hotstar, Netflix, Amazon Prime Video এর সাবস্ক্রিপশন অফার করে। এমনই একটি রিচার্জ প্ল্যান রয়েছে জিওর কাছে, যা কম খরচে 3 মাসের Hotstar এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিওর এর রিচার্জ প্ল্যানের দাম 949 টাকা। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি কোম্পানি সম্প্রতি লঞ্চ করেছে। জিওর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এই প্রিপেইড রিচার্জে গ্রাহকদের 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। জিওর অন্যান্য প্ল্যানের মতো এই রিচার্জেও যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। এছাড়া থাকছে এই প্ল্যানে ফ্রি নেশনাল রোমিং এর সুবিধা।
এই রিচার্জে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা অফার করা হয়। এতে পুরো ভ্যালিডিটিতে মোট 168 জিবি ডেটা পাওয়া যাবে। তবে 5G স্মার্টফোন গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড 5জি ইন্টারনেট সুবিধা পাবেন।
এছাড়া থাকছে প্রতিদিন 100 ফ্রি এসএমএস পাওয়া যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা এই রিচার্জের সাথে তিন মাসের জন্য Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাবেন। সাথে জিও অ্যাপ এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
আরও পড়ুন: 8000 টাকা কম দামে কিনুন 8GB RAM ফোন, রয়েছে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা