Reliance Jio Remove JioCinema Benefits from all Mobile recharge Plans
Reliance Jio ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। রিলায়েন্স জিও একটি বড় ঝটকা দিল গ্রাহকদের। রিলায়েন্স জিও সম্প্রতি তাদের মোবাইল প্ল্যান থেকে JioCinema সুবিধা সরিয়ে দিয়েছে। জিওসিনেমা এখন Disney+ Hotstar এর সাথে হাত মিলিয়ে JioHotstar হয় গেছে। রিলায়েন্স জিও এখন পর্যন্ত তাদের প্রিপেইড এবং পোস্টপেইড দুটি মোবাইল প্ল্যানেই জিওসিনেমা এর সুবিধা অফার করত।
জিও এখন আর এটি অফার করে না কারণ জিওসিনেমা এখন আর একটি নিজস্ব প্ল্যাটফর্ম নয়। জিও তার রিচার্জ প্ল্যানে জিও সিনেমা অফার করত। তবে এতে জিও সিনেমা প্রিমিয়াম দেওয়া হত না। জিওহটস্টার আসার পর কোম্পানি জিওসিনেমা সুবিধা সরিয়ে এখন শুধু দুটি অ্যাপ JioTV and JioCloud অফার করে রিচার্জ প্ল্যানে।
আরও পড়ুন: How to: অন্য কেউ কি ব্যবহার করছে আপনার WhatsApp? কীভাবে বুঝবেন, জেনে নিন ট্রিক
আপনি যদি রিলায়েন্স জিও প্ল্যানে জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে চান তবে, এই রিচার্জ প্ল্যানগুলিতে এই সুবিধা পাওয়া যাবে।
195 টাকার এই জিও প্ল্যানে পুরো 90 দিন অর্থাৎ 3 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যান গ্রাহকরা 15 জিবি হাই স্পিড ডেটা এবং জিওহটস্টার এর ফ্রি সাবস্ক্রিপশন পুরো 90 দিনের জন্য পাওয়া যাবে।
এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায়। সাথে প্রতিদিন 2 জিবি ডেটা এবং 100 SMS এর সুবিধা পাওয়া যাবে। জিও গ্রাহকরা এই প্ল্যানে পুরো 3 মাসের জন্য জিওহটস্টার এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।
আরও পড়ুন: BSNL এর Holi ধামাকা অফার, এই রিচার্জ প্ল্যানে এখন মিলবে 14 মাসের ভ্যালিডিটি এবং অতিরিক্ত ডেটা
আরও কোম্পানির রিচার্জ প্ল্যান জানতে এখানে ক্লিক করুন