JioPhone Plans
Reliance Jio এর তরফে একাধিক সস্তা প্ল্যান অফার করা হয়। জিওর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যা তিন মাসের ভ্যালিডিটি অফার করে। এই রিচার্জ প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি, কলিং, ডেটা এবং OTT সাবস্ক্রিপশন দেওয়া হয়। আসুন এই সস্তা জিও রিচার্জ প্ল্যানের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিওর প্ল্যান 84 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে প্রতিদিনের ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং এবং একগুচ্ছ সুবিধা দেওয়া হয়। আমরা কথা বলছি জিওর 1049 টাকার প্ল্যান এবং 1299 টাকার প্ল্যানের বিষয়।
কোম্পানি এই দুটি প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। এছাড়া থাকছে 2 জিবি প্রতিদিন ডেটা সুবিধা। কোম্পানি এই দুটি প্ল্যানে আনলিমিটেড ট্রু 5জি ডেটা অফার করছে।
তবে ওটিটি সাবস্ক্রিপশন এই দুটি প্ল্যানে আলাদা পাওয়া যায়। 1049 টাকার প্ল্যানে কোম্পানি SonyLIV, ZEE5, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন ফ্রি পাওয়া যাবে।
পাশাপাশি, 1299 টাকার প্ল্যানে Netflix দিচ্ছে কোম্পানি। এটি 3 মাসের সাবস্ক্রিপশন সহ আসে। এছাড়া জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
আরও পড়ুন: New Motorola Phone: মিলিট্রি গ্রেড রেটিং সহ ভারতে সস্তা মোটোরোলা এজ 50 নিও লঞ্চ, জানুন দাম কত