jio 1899rs plan
Reliance Jio Latest Prepaid Plan: রিলায়েন্স জিও প্রিপেইড গ্রাহকদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে। নতুন জিও প্ল্যানে 900GB এর চেয়ে বেশি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে দাম 3333 টাকা। এই প্ল্যানের সাথে কোম্পানি স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম FanCode এর ফ্রি সাবস্ক্রিপশন অফার করছে।
বলে দি যে ফ্যানকোড একটি স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম, যেখানে ক্রিক্রেট, ফুটবল, ফর্মুলা 1 সহ অন্যান্য খেলার ইভেন্ট দেখানো হয়।
আরও পড়ুন: Jio Airtel এর বাড়ল চিন্তা, Vodafone Idea নিয়ে এল মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিওর 3333 টাকার রিচার্জে পুরো 1 বছরের ভ্যালিডিটি দেওয়া হয়। যার মানে গ্রাহকরা এতে পুরো 365 দিন পর্যন্ত আনলিমিটেড সুবিধা পাবেন। জিওর এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হয়। যার মানে হল পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা পাবেন মোট 912.5 জিবি ডেটা। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পরে ইন্টারনেট স্পিড কমে 64kbps হয়ে যাবে।
শুধু তাই নয়, রিলায়েন্স জিওর নতুন প্ল্যানে আনলিমিটেড কলিং অফার করা হয়। গ্রাহকরা দেশের যেকোনো নেটওায়র্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা।
প্ল্যানের সাথে FanCode ছাড়া, JioCinema, JioTV এবং JioCloud এরও সাবস্ক্রিপশন ফ্রি থাকছে।
জিওর এই প্ল্যানে গ্রাহকরা 5G নেটওয়ার্ক এলাকায় থাকলে আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাবেন।