Reliance Jio লঞ্চ করল Disney+ Hotstar সহ ক্রিকেট add-on প্রিপেইড প্ল্যান

HIGHLIGHTS

Jio কোম্পানি 279 টাকার নতুন Cricket add-on প্যাক লঞ্চ করেছে

Jio এর 279 টাকার অ্যাড-অন প্ল্যানে Disney+ Hotstar Mobile এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে

279 টাকার প্ল্যানটি Android এবং iOS ডিভাইসে MyJio অ্যাপ থেকে রিচার্জ করা যাবে

Reliance Jio লঞ্চ করল Disney+ Hotstar সহ ক্রিকেট add-on প্রিপেইড প্ল্যান

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio তাদের গ্রাহকদের জন্যে মাঝে মধ্যেই নতুন চমকদার রিচার্জ প্ল্যান লঞ্চ করে। এবার, Jio কোম্পানি 279 টাকার নতুন Cricket add-on প্যাক লঞ্চ করেছে। এই অ্যাড-অন প্যাকে গ্রাহকরা পাবেন Disney+ Hotstar এর মোবাইল সাবস্ক্রিপশন। Disney+ Hotstar এর এই সাবস্ক্রিপশনটির আসল দাম 499 টাকা। এই প্ল্যানটি আনা হয়েছে IPL 2022 এর জন্য, যা আজ, 26 মার্চ থেকে শুরু হতে চলেছে। এই অ্যাড-অন প্যাকের সাহায্যে Jio গ্রাহকদের IPL এর লাইভ স্ট্রিমিং দেখার জন্য আলাদা করে আর Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন নিতে হবে না। যদিও এই প্ল্যানটি এখনো পর্যন্ত সকল Jio গ্রাহকদের জন্য চালু করা হয়নি। বাছাই করা কিছু গ্রাহকই এই অফারটি পাচ্ছেন বর্তমানে। টেলি জায়েন্ট Jio যে সকল গ্রাহকদের MyJio তে একটি পুশ ব্যানার বিজ্ঞাপন দিচ্ছে, তারাই পারবে এই রিচার্জটি করে অফারটি উপভোগ করতে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio-র 279 টাকার Cricket add-on প্যাক

Jio এর 279 টাকার অ্যাড-অন প্ল্যানে Disney+ Hotstar Mobile এর সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র মোবাইলেই এই প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে এবং এর সাথে বিজ্ঞাপনও থাকবে। Hotstar সাবস্ক্রিপশন ছাড়াও প্ল্যানটিতে 15GB হাই-স্পিড 4G ডেটা পাওয়া যাবে। এই ক্রিকেট অ্যাড-অন প্ল্যানটি গ্রাহকের existing প্ল্যানের ভ্যালিডিটি পর্যন্ত চলবে। যেহেতু এটি একটি ক্রিকেট অ্যাড-অন প্ল্যান, তাই এই প্ল্যানে ভয়েস কলিং এর সুবিধা পাওয়া যাবেনা। 279 টাকার প্ল্যানটি Android এবং iOS ডিভাইসে MyJio অ্যাপ থেকে রিচার্জ করা যাবে।

Jio-র অন্যান্য ক্রিকেট বা ডেটা প্ল্যান

আপনি যদি এই নতুন ক্রিকেট প্ল্যানটির সুবিধা না পেয়ে থাকেন, তাহলে আপনি Jio-র 499 টাকার প্রিপেড প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এটি Jio এর সবচেয়ে কম দামি ক্রিকেট প্রিপেড প্ল্যান। 28 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং ডেইলি 2GB ডেটা। এর সাথে গ্রাহকরা এক বছরের Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। প্ল্যানটি গ্রাহকরা যদি Jio Mart থেকে রিচার্জ করেন, তাহলে 20% ডিসকাউন্ট অফার পেতে পারেন।

499 টাকার মতোই Jio এর 1499 টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে যাতে গ্রাহকরা Disney+ Hotstar এর ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। এই প্ল্যানটিও 2GB ডেইলি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা দেয়। তবে এই প্ল্যানটির ভ্যালিডিটি 84 দিন। এছাড়াও, 601 টাকা, 799 টাকা এবং 4199 টাকার প্ল্যানেও Jio গ্রাহকরা পেয়ে যাবেন Disney+ Hotstar এর সাবস্ক্রিপশন।

আপনি যদি শুধুমাত্র অ্যাডিশনাল ডেটা প্যাক খুঁজে থাকেন IPL এর ক্রিকেট ম্যাচ দেখার জন্যে, তাহলে আপনি 121 টাকার 4G ভাউচারটি ব্যবহার করতে পারেন, যাতে রয়েছে 12GB ডেটা। এছাড়াও 25 টাকা এবং 61 টাকার জিও প্রিপেড প্ল্যানও রয়েছে যাতে গ্রাহকরা পাবেন যথাক্রমে 2GB এবং 6GB ডেটা।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo