Jio Plan
Jio Cheapest Recharge Plan: টেলিকম সেক্টারে দেশের তিনটি বড় কোম্পানি Reliance Jio, Airtel এবং Vodafone Idea রয়েছে। তবে এখন পর্যন্ত বাকি দুটি কোম্পানিকে পিছিয়ে Jio সবার আগে এগিয়ে রয়েছে। কোম্পানি সস্তায় এবং একগুচ্ছ সুবিধা গ্রাহকদের অফার করে। Jio তার গ্রাহকদের অনেক সস্তা দামের রিচার্জ প্ল্যান অফার করে যার মধ্যে Jio Postpaid Plan এবং Jio Prepaid Plan এর মত বিকল্প রয়েছে।
আপনি যদি পোস্টপেইড এর খোঁজ করছেন, যা কম দামে আপনাকে বেশি সুবিধা অফার করে। তবে জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে।
আরও পড়ুন: 12GB RAM, 5000mAh ব্যাটারি সহ Vivo Y100i 5G লঞ্চ, জানুন দাম ও ফিচার
জিও ফ্যামিলি রিচার্জ প্ল্যানে কোম্পানি একটি রিচার্জে 4 মোবাইল নম্বরে সুবিধা অফার করে। জিও 399 টাকা এবং 699 টাকায় ফ্যামিলি প্ল্যান অফার করে। কোম্পানির সবচেয়ে সস্তা ফ্যামিলি রিচার্জ প্ল্যান 399 টাকায় পাওয়া য়াবে। আসুন জেনে নেওয়া যাক কী সুবিধা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে।
সবচেয়ে সস্তা ফ্যামিলি রিচার্জের কথা বললে, এটি 399 টাকার দামে আসে। জিও এর তরফে 399 টাকার পোস্টপেইড প্ল্যান অফার করা হয়ে। এই প্ল্যানে প্রাইমারি নম্বর ছাড়াও 3টি মোবাইল নম্বর যোগ করার সুবিধা রয়েছে।
আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Redmi Note 13R Pro ফোনের দাম এবং স্পেসিফিকেশন লিক, জানুন কী থাকবে ফিচার
এই প্ল্যানে মোট 75GB ডেটা সুবিধা পাওয়া যায়। লিমিট শেষ হওয়ার পরে এতে প্রতি চার্জে 10 টাকায় ডেটা ব্যবহার করা যাবে। এছাড়া, ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে আনলিমিটেড। সাথে থাকবে 100 SMS প্রতিদিন।
জিওর তরফে আরেকটি পোস্টপেইড ফ্যামিলি রিচার্জ প্ল্যানে অফার করা হয়, যা 699 টাকায় আসে। এতে প্রাইমারি নাম্বর ছাড়াও 3 মোবাইল নম্বর যোগ করা যাবে। এতে 100GB ডেটা সুবিধা থাকবে। ইন্টারনেট শেষ হওয়া পরে প্রতি চার্জ হিসেবে 10 টাকা খরচ করতে হবে। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধাও পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: Upcoming Samsung Galaxy A25 5G: 8GB RAM এবং 50MP Camera সহ ভারতে আসছে স্যামসাং ফোন