Reliance Jio launches New Year Welcome Plan 2025 offer Unlimited 5G Coupon more benefits
দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছে। জিও নতুন বছরের আগেই New Year Welcome Plan লঞ্চ করেছে। নতুন বছর 2025 কে মাথায় রেখে কোম্পানি নতুন প্রিপেইড প্ল্যানের দাম 2025 টাকা রেখেছে। জিওর নতুন রিচার্জ প্ল্যানে Unlimited 5G ডেটা পাওয়া যাবে। সাথে কোনো বাধা ছাড়াই আনলিমিটেড কলিং সুবিধা। আসুন জেনে নেওয়া যাক জিও 2025 টাকার প্ল্যানে আর কী সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকরা যারা জিওর নিউ ইয়ার ওয়েলকাম প্ল্যান রিচার্জ করবেন, তাদের 500 জিবি 4G ডেটা দেওয়া হবে। এতে গ্রাহকরা প্রতিদিন 2.5 জিবি ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 200 দিনের। এছাড়া এতে থাকছে আনলিমিটেড 5G ডেটা এক্সেস, আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS সুবিধা।
আরও পড়ুন: লঞ্চের আগেই Poco M7 Pro 5G এবং Poco C75 5G ফোনের স্পেসিফিকেশন ফাঁস, জেনে নিন কী থাকবে বিশেষ
রিচার্জ প্ল্যানের সবচেয়ে বিশেষ জিনিস হল যে এতে কোম্পানি একগুচ্ছে পার্টনার কুপন অফার করছে যার ভ্যালু 2150 টাকা। গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করানোর পর মাইজিও অ্যাপে এই কুপন পাবে।
এতে 500 টাকার AJIO কুপন থাকবে। এটি অজিও অ্যাপে অনলাইনে 2500 টাকা বা তার উপরে কেনাকাটায় ব্যবহার করা যাবে। এছাড়া কম করেও 499 টাকার Swigy অর্ডারে 150 টাকার ছাড় নেওয়া যাবে।
1500 টাকার ছাড় সেই গ্রাহকরা পাবেন যারা EaseMyTrip.com থেকে তাদের ফ্লাইট বুকিং করবেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল যে এই প্রিপেইড অফার 11 ডিসেম্বর থেকে 11 জানুয়ারি 2025 পর্যন্ত রিচার্জ করালে পাওয়া যাবে।
আরও পড়ুন: Vivo X200 Series আগামীকাল ভারতে হবে লঞ্চ, জেনে নিন কী হবে দাম, ফিচার এবং স্পেসিফিকেশন