Reliance Jio Best Prepaid Plans with Unlimited 5G Data and Free Netflix for 84 days
Reliance Jio প্রিপেইড গ্রাহকদের জন্য 448 টাকার প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য যারা OTT তে সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। এই প্ল্যানে গ্রাহকরা 13 ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন পাওয়া যায়। এছাড়া প্ল্যানে আনলিমিটেড কলিং এবং 2 জিবি প্রতিদিন ডেটা অফার করা হয়। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে।
রিলায়েন্স জিও 448 টাকার প্রিপেইড প্ল্যানে বিভিন্ন সুবিধা অফার করছে। আসুন দেখে নেওয়া যাক…
আনলিমিটেড কলিং: এই প্ল্যানের সাথে জিও গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করতে পারবেন।
ডেটা: জিওর 448 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। প্রতিদিনর ডেটা লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 40kbps হয়ে যাবে।
ভ্যালিডিটি: জিওর এই প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ আসে।
SMS: জিও প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 100 SMS পাবেন।
448 টাকার জিও প্ল্যানে জিও টিভি প্রিমিয়াম এবং জিও ক্লাউড সার্ভিস সাবস্ক্রিপশনও পাওয়া যায়। 13 ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এই প্ল্যানের সাথে SonyLIV, ZEE5, JioCinema, Lionsgate Play, Discovery Plus, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Hoichoi, Chaupal এবং FanCode মতো অ্যাপের সাবস্ক্রিপশন রয়েছে।