সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI) সমস্ত টেলিকম কোম্পানিদের শুধুমাত্র ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিয়েছিল। এই রিচার্জ প্ল্যানে ডেটা সুবিধা থাকবে না, তবে কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাবে। সেই নির্দেশ অনুযায়ী Jio তার ভয়েস অনলি প্ল্যান চালু করেছে। তবে নতুন রিচার্জ প্ল্যানের পাশাপাশি জিও তার রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। আসলে, রিলায়েন্স জিও তার তিনটি ভ্যালু প্ল্যান বন্ধ করে দিয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
Jio এর তিনটি ভ্যালু প্ল্যান বন্ধ করে দিয়েছে
জিও এর তরফে তিনটি ভ্যালু প্ল্যান বন্ধ করে দিয়েছে। এই তিনটি রিচার্জ ভ্যালু প্ল্যানের দাম হল 189 টাকা, 479 টাকা এবং 1899 টাকা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের কলিং সহ অল্প ডেটা সুবিধা দেওয়া হত। এবার এই রিচার্জ প্ল্যানের বদল দুটি ভয়েস অনলি প্ল্যান আনা হয়েছে।
189 টাকার রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানের দাম 189 টাকা। এর সাথে প্ল্যানে 28 দিনের জন্য মোট 2 জিবি ডেটা দেওয়া হত। ডেটা ছাড়া প্ল্যানে ফ্রি কলিং এবং মোট 300 এসএমএস সুবিধা দেওয়া হচ্ছিল।
479 টাকার রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে 84 দিনের জন্য মোট 6 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হত। ডেটা ছাড়া জন্য প্ল্যানে ফ্রি কলিং এবং মোট 100 SMS প্রতিদিন ফ্রি থাকত।
1899 টাকার রিচার্জ প্ল্যান: এটি একটি দীর্ঘ ভ্যালিডিটি প্ল্যান ছিল। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের মোট 336 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছিল। এই ভ্যালিডিটিতে মোট 24 জিবি ডেটা পাওয়া যেত। এছাড়া ছিল আনলিমিটেড কলিং সুবিধা।
দুটি নতুন ভয়েস এবং SMS অনলি প্ল্যান আনল জিও
ট্রাই এর নির্দেশের পর জিও দুটি 458 টাকা এবং 1958 টাকা রিচার্জ প্ল্যান চালু করেছে। এই দুটি রিচার্জ প্ল্যানে কোম্পানি আনলিমিটেড কলিং এবং এসএমএস সুবিধা অফার করছে। তবে এই দুটি রিচার্জ প্ল্যানে ডেটা সুবিধা পাওয়া যাবে না।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile