Reliance Jio-Airtel
Jio এবং Airtel এর মধ্যে প্রায় সময়েই রিচার্জ প্ল্যান নিয়ে প্রতিযোগিতা চলতে থাকে। দেশে সবার প্রথম 5G পরিষেবা নিয়ে এসেছিল এই দুটি কোম্পানি। এই দুটি কোম্পানির কাছে এই সার্ভিসের জন্য 12.5 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। তবে এখন একটি নতুন খবর শুনে 5G ইউজাররা চমকে যেতে পারেন। 2024 সালে কয়েক মাস পরে জিও এবং এয়ারটেল Unlimited 5G Data Plan শেষ করতে চলেছে।
খবর অনুযায়ী চলতি মাসেই জিও এবং এয়ারটেল তাদের আনলিমিটেড 5G ডেটা প্ল্যান বন্ধ করতে চলেছে। পাশাপাশি, প্ল্যানের দামও 5-10 শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
নতুন রিপোর্ট অনুযায়ী, 4G ট্যারিফের সাহায্যে কোম্পানি তার রেভিনিউ গ্রোথ বাড়ানোর ওপর জোর দিচ্ছে। বলে দি যে, অক্টোবর 2022 সালে জিও এবং এয়ারটেল 5G সার্ভিস লঞ্চ করেছিল। সেই সময় থেকে কোম্পানি 4G ইন্টারনেটের দামে গ্রাহকদের 5G সুবিধা দেওয়া হচ্ছে। তবে এখন আর এই সুবিধা বেশি দিন পাওয়া যাবে না। কোম্পানি শীঘ্রই আনলিমিটেড 5G সুবিধা বন্ধ করতে চলেছে।
ET ইকোনমিক্স টাইমস তাদের একটি রিপোর্ট প্রকাশ করেছে যে এয়ারটেল এবং জিও তার 5G প্ল্যানের দাম 5 থেকে 10 শতাংশ পর্যন্ত বাড়াতে পারে।
ET তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে Airtel এবং Jio তাদের 5G প্ল্যান 5-10 শতাংশ বাড়িয়ে দিতে পারে। মার্কেট শেয়ার বাড়ানোর জন্য, 30-40% অতিরিক্ত ডেটার বিকল্পও দেওয়া যেতে পারে। কারণ দুটি কোম্পানিই 5G সার্ভিসের পরিকল্পনায় পরিবর্তন করার কথা ভাবছে।
জিও এবং এয়ারটেল এর 125 মিলিয়নেরও বেশি গ্রাহক রয়েছে। 2024 সালে 5G গ্রাহকের সংখ্যা 200 মিলিয়নের চেয়ে বেশি হতে পারে।
আরও পড়ুন: Realme 12 Pro Series: 200MP ক্যামেরা সহ ভারতে এই দিন লঞ্চ হবে আপকামিং স্মার্টফোন