Jio loose customers
দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio এর পোর্টফোলিওতে একাধিক প্রিপেইড প্ল্যান রয়েছে। গ্রাহকদের চাহিদা এবং প্রয়োজনের কথা মাথায় রেখে কোম্পানি বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। জিওর এমনই দুটি রিচার্জ প্ল্যান প্রায় একই ভ্যালিডিটি সহ আসে। এই দুটি প্ল্যানে 98 দিন পর্যন্ত ভ্যালিডিটি দেওয়া হয়। প্ল্যানের দাম 899 টাকা এবং 999 টাকা।
জিওর 899 টাকা এবং 999 টাকার প্রিপেইড প্ল্যানের মধ্যে কোনটি বেশি সুবিধা দেয় সেটি বুঝতে পারছেন না? এখানে আমরা এই দুটি প্ল্যানের তুলনা করবো। আসুন জেনে নেওয়া যাক কোনটি সেরা বিকল্প হতে পারে।
আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা সহ সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোনে 2000 টাকা ছাড়
রিলায়েন্স জিওর 899 টাকার প্ল্যানে গ্রাহকদের 90 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানে সুবিধা হিসেবে আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এছাড়া থাকবে প্রতিদিন 2GB ডেটা এবং 20GB অতিরিক্ত ডেটা। যা পুরো ভ্যালিডিটিতে মোট 200GB ডেটা হচ্ছে।
রিচার্জ প্ল্যানের জন্য এখানে দেখতে পারেন
পাশাপাশি, গ্রাহকরা 100 SMS প্রতিদিন পাবেন। কোম্পানি এতে আনলিমিটেড ট্রু 5G ডেটা অফার করছে। এছাড়া অতিরিক্ত সুবিধা হিসেবে JioTV, JioCinema, JioCloud এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
এবার কথা 899 টাকা থেকে 100 টাকা বেশি দামি 999 টাকার প্ল্যানে কী বিশেষ রয়েছে। কোম্পানি এতে 98 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। পুরো ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং সুবিধা থাকছে। এছাড়া প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে। যা পুরো ভ্যালিডিটি হিসেবে মোট 196 জিবি হচ্ছে।
কোম্পানি এতে প্রতিদিন 100 SMS অফার করছে। এর সাথে এই রিচার্জেও গ্রাহকরা JioTV, JioCinema, JioCloud এর সাবস্ক্রিপশন পাবেন। কোম্পানি এই প্ল্যানেও আনলিমিটেড ট্রু 5G ডেটা অফার করছে।
জিওর 899 এবং 999 টাকায় প্রায় একই সুবিধা দিচ্ছে। দুটি প্ল্যানের ভ্যালিডিটি আলাদা। 899 টাকায় 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এবং অতিরিক্ত 20GB ডেটা (মোট 200 জিবি ডেটা)। পাশাপাশি 999 টাকার প্ল্যানে 98 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে তবে ডেটা 196GB থাকছে।
আরও পড়ুন: এবার আর 28 দিন নয়! 100 টাকার খরচে পুরো 35 দিনের কলিং এবং ডেটা সুবিধা দিচ্ছে BSNL