রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে বেশ কিছু সাশ্রয়ী রিচার্জ প্ল্যান বাজারে হাজির করেছে। এর পাশাপাশিই সংস্থা নিত্যনতুন প্ল্যানও নিয়ে আসছে। Reliance Jio সম্প্রতি 39 টাকার একটি রিচার্জ প্ল্যান চালু করেছে। এই প্ল্যান জিওফোন (Jio Phone) ইউজারদের জন্য চালু করা হয়েছে। জিও ফোনের এই প্ল্যানের রিচার্জে ডবল বেনিফিট পাওয়া যাবে।
Survey
✅ Thank you for completing the survey!
Jio 39 টাকা প্রিপেইড প্ল্যান
Jio-র 39 টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক 100Mb হাই স্পিড ডেটা পাবেন। পাশাপাশিই সব নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং 14 দিনের মেয়াদ পাওয়া যাবে। হাই-স্পিড ডেটার মেয়াদ শেষ হলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এছাড়া রোজ 100টি এসএমএস করা যাবে এই প্ল্যানে।
এছাড়া বলে দি যে আপনি যদি 39 টাকার Jio Phone-এ রিচার্জ করান তবে আপনি বিনামূল্যে আরেকটি এই দামের প্ল্যান পেয়ে যাবেন। যা প্রথম প্ল্যান শেষ হওয়ার পরে ব্যবহার করতে পারবেন।
তবে জিও-র বিশেষ অফারের আওতায়, এই প্ল্যানে মোট 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়াও, Jio-র বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন।