রিলায়েন্স জিও-র সেরা সস্তা প্ল্যান, দাম ১৪৯ টাকা থেকে শুরু, মিলবে রোজ ১ জিবি ডেটা

HIGHLIGHTS

প্রতিদিন 1GB Data সহ Jio-র এই 3 প্রিপেইড প্ল্যান রয়েছে

Jio মাত্র 149 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে

Jio-র কাছে অনেক ধরনের প্রিপেইড প্ল্যান রয়েছে যা ইউজারদের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে

রিলায়েন্স জিও-র সেরা সস্তা প্ল্যান, দাম ১৪৯ টাকা থেকে শুরু, মিলবে রোজ ১ জিবি ডেটা

Reliance Jio বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। Jio-র কাছে 400 মিলিয়নেরও বেশি ইউজার রয়েছে। Jio-র কাছে অনেক ধরনের প্রিপেইড প্ল্যান রয়েছে যা ইউজারদের চাহিদা অনুযায়ী ডিজাইন করা হয়েছে। অনেক প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা পাওয়া যায়, পাশাপাশি অনেক প্ল্যান এমনও রয়েছে যেখানে আপনি প্রতিদিন 3GB পর্যন্ত ডেটা দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি ডিমান্ড প্রতিদিন 1GB ডেটা সহ প্ল্যানগুলির। আমাদের মধ্যে অনেকেই থাকবেন যারা প্রতিদিন 1 জিবি ডেটা সহ Jio-এর প্ল্যান ব্যবহার করেন। আজ আমরা এই খরবে জিও-র প্রতিদিন 1GB ডেটা সহ সমস্ত প্ল্যান সম্পর্কে বলব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio-এর 149 টাকার প্ল্যান

Jio মাত্র 149 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 করে ফ্রি SMS পাঠানোর সুবিধা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি 20 দিন, অর্থাৎ 149 টাকায় Jio, তার গ্রাহকদের মোট 20GB ডেটা অফার করছে।

Jio plan

Jio-এর 179 টাকার প্ল্যান

Jio-এর এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1GB করে ডেটা পাওয়া যায়। এর পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ 100 করে ফ্রি SMS এর সুবিধাও দেওয়া হবে প্ল্যানে। এই প্ল্যানের ভ্যালিডিটি 24 দিন। অর্থাৎ,  গ্রাহকরা 179 টাকার রিচার্জ করলে মোট 24 GB ডেটা পাবেন।

Jio-এর 209 টাকার প্ল্যান

Jio-র 209 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। গ্রাহকরা পাবেন প্রতিদিন 1GB করে ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি করে ফ্রি SMS। প্ল্যানটিতে মোট 28GB ডেটা পাবেন গ্রাহকরা।

Jio

Jio জানিয়েছে যে, 179 এবং 209 টাকার প্রিপেইড প্ল্যান দুটির ডেইলি ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে গিয়ে 64Kbps হয়ে যাবে। এই মুহুর্তে প্রতিদিন 1GB ডেটার এই 3 প্রিপেইড প্ল্যানই রয়েছে। এর থেকে বেশি দামের প্ল্যানগুলির ডেটা লিমিটও বেশি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo