Jio কে প্রতিযোগিতায় ফেলার জন্য ভোডাফোন নতুন একটি প্ল্যান নিয়ে এল

HIGHLIGHTS

এই প্ল্যানটি এখন কিছু সার্কেলেই পাওয়া যাচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি এটি সারা ভারতে নিয়ে আসা হবে

Jio কে প্রতিযোগিতায় ফেলার জন্য ভোডাফোন নতুন একটি প্ল্যান নিয়ে এল

ভোডাফোন এবার জিওকে প্রতিযোগিতায় ফেলার জন্য দুটি নতুন সস্তার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই দুটি প্ল্যান 569টাকা আর 511টাকায় লঞ্চ করা হয়েছে। আর এই দুটি প্ল্যানের প্রতিদিন যথাক্রমে 3GB আর 2GB ডাটা পাওয়া যাবে। এই প্লানের মাধ্যমে কোম্পানি প্রতি GB 2.25টাকা মূল্য কমিয়েছে আর এই হিসাবে তারা রিলায়নেস জিওর থেকে এগিয়ে গেছে।  আর এই প্ল্যানের বৈধতা 84দিনের। আর এই প্ল্যানটি কিছু সার্কেলে পাওয়া যাবে তবে খুব তাড়াতাড়ি এটি সারা দেশে নিয়ে আসা হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

569টাকার নতুন প্ল্যান

569টাকার নতুন প্রিপেড প্ল্যানে প্রতিদিন হাইস্পিড 3GB 3G/4G ডাটা পাওয়া যাচ্ছে আর এই প্ল্যানটি 84দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কল আর SMS পরিষেবাও দিচ্ছে। আর ইউজার্সরা প্রতিদিন 250 মিনিটের ভয়েস কল আর প্রতি সপ্তাহে 1000মিনিটের ভয়েস কল করতে পারবেন আর এটি প্রতিদিন 100টি SMS য়ের সুযোগ দেবে।

স্মার্টলাইটে আলোকিত হবে আপনার বাড়ি! এজকে এই স্মার্টলাইট গুলির ওপরে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

511টাকার নতুন প্ল্যান

511টাকার নতুন প্ল্যানে প্রতিদিন 2GB 4G/3G ডাটা পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আর 100টি SMS অফার করা হচ্ছে। আর এই প্ল্যানটিও 84দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে ইউজার্সরা মোট 16GB ডাটা পাচ্ছে।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

500টাকার ভেতরে ভোডাফোনের অন্যান্য প্ল্যান

ভোডাফনের এখন যে প্ল্যান গুলি আছে তার মধ্যে এই দামের মধ্যে 549টাকার আর 509টাকার প্ল্যানে একই বেনিফিট পাওয়া যাবে। আর 549টাকার প্রিপেড প্ল্যানের বিষয়ে কথা বললে দেখা যাবে যে এতে ইউজার্সরা প্রতিদিন 3.5GB ডাটা পাচ্ছে আর এর বৈধতা অবস্য 28দিনের আর সেখানে 509টাকার প্ল্যানে প্রতিদিন 1.4GB ডাটা পাওয়া যাচ্ছে আর এটি 90 দিনের জন্য বৈধ।তবে ভোডাফোনের 569টাকার আর 511টাকার প্রিপেড প্ল্যান এখনও বেশ কিছু সার্কেলে পাওয়া যাচ্ছেনা। আর এই সময়ে কোনভারতীয় টেলিকম কোম্পানি 84দিনের জন্য প্রতিদিন 3GB ডাটা অফার করছেনা।

Aparajita Maitra

Aparajita Maitra

Digit.in
Logo
Digit.in
Logo