আপনাকে যদি বলা হয় যে আপনি 200 টাকার কম খরচে 365 দিনের ভ্যালিডিটি পাবেন, তবে বিশ্বাষ করবেন? তবে বলে দি যে এটা সত্যি। এই রিচার্জ প্ল্যানটি MTNL-এর সাথে, Reliance Jio, Airtel, Vodafone-Idea বা BSNL-এর সাথে নয়৷ প্ল্যানের দাম মাত্র 141 টাকা।
MTNL এর 141 টাকার প্ল্যান পুরো বছরের ভ্যালিডিটির সাথে আসে। প্ল্যানে আপনি ডেটা এবং কলিং সুবিধাও পাবেন। এতে আপনি 90 দিনের জন্য প্রতিদিন 1 জিবি ডেটা পাবেন। কলিং সম্পর্কে কথা বললে, MTNL নেটওয়ার্কে 90 দিনের জন্য বিনামূল্যে কল করা যাবে, অন্য নেটওয়ার্কগুলিতে 200 মিনিট কলিং পাওয়া যায়। 90 দিন পর কল করলে 0.02/সেকেন্ড চার্জ করা হবে।
যদি আমরা রিলায়েন্স জিওর 149 টাকার প্ল্যানের সাথে এর তুলনা করি তবে এতে আপনি মাত্র 20 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 করে ফ্রি SMS পাঠানোর সুবিধা পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি 20 দিন, অর্থাৎ 149 টাকায় Jio, তার গ্রাহকদের মোট 20GB ডেটা অফার করছে।
এয়ারটেলের কাছে এই প্রাইস রেঞ্জে 155 টাকার একটি প্ল্যান রয়েছে। যেখানে Vodafone Idea 149 টাকার প্ল্যান অফার করে। Airtel প্ল্যানটি 24 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং সহ মোট 1GB ডেটা অফার করে। যেখানে ভোডাফোন আইডিয়ার প্ল্যানে 21 দিনের জন্য কলিং এবং 1 জিবি ডেটা দেওয়া হয়।