সরকারি টেলিকম কোম্পানি BSNL সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে। এখনও লক্ষ লক্ষ ব্যবহারকারী রয়েছেন যারা বিএসএনএল পছন্দ করেন। আপনিও যদি এমন কোনও প্ল্যান খুঁজছেন যা কম খরচে দীর্ঘ ভ্যালিডিটি অফার করে, তবে BSNL-এর কাছে অনেকগুলি বিকল্প রয়েছে। আসুন BSNL-এর এমন কিছু প্রিপেইড প্ল্যান দেখে নেওয়া যাক, যেগুলি খুব সস্তায় আরও অনেক দিন চলে।
BSNL 24 টাকার একটি বিশেষ ট্যারিফ ভয়েজার অফার করে৷ এই ভাউচারের বিশেষত্ব হল এটির মেয়াদ 30 দিন। প্ল্যানে ভয়েস কলিং সুবিধাও পাওয়া যাচ্ছে। এতে লোকাল এবং এসটিডি কলিংয়ের জন্য প্রতি মিনিটে 20 পয়সা চার্জ করা হয়। কোম্পানির আরও কিছু অনুরূপ পরিকল্পনা রয়েছে।
BSNL-এর 29 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং পাওয়া যাবে যাতে আপনি লোকল এবং নেশনাল কল যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলতে পারেন। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা মাত্র 1GB হাই স্পিড ডেটা পাবেন। পাশাপাশি, BSNL-এর এই প্ল্যানের ভ্যালিডিটি 5 দিনের জন্য থাকবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) হাই-স্পিডের ডেটা সহ গ্রাহকদের জন্য 49 টাকার প্ল্যান চালু করেছে৷ এই প্ল্যানে গ্রাহকরা 20 দিনের জন্য 1GB হাই স্পিড ডেটা অফার করা হচ্ছে। এর সাথে, ইউজাররা BSNL-এর এই প্ল্যানে 100 মিনিট ভয়েস কল (লোকন + নেশনাল) সুবিধা পাবেন।