Jio vs Airtel vs Vodafone Idea: 84 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 1.5GB ডেটা সহ কার রিচার্জ প্ল্যান সেরা এবং সস্তা?

Updated on 12-Feb-2026

ভারতের টেলিকম বাজারে 84 দিনের রিচার্জ প্যাকগুলি সবচেয়ে জনপ্রিয়। কারণ এই রিচার্জ প্ল্যানে দীর্ঘ ভ্যালিডিটি, কম খরচ এবং প্রতিদিনের সঠিক ডেটা পাওয়া যায়। Jio, Airtel এবং Vodafone Idea (Vi) তিনটি বেসরকারী টেলিকম কোম্পানি গ্রাহকদের 84 দিনের রিচার্জ প্ল্যান অফার করে। আমরা এই খবরে যেই প্ল্যানের কথা বলছি সেগুলি প্রতিদিন 1.5GB ডেটা দেয়। সাথে এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের আসে। আসুন তিনটি কোম্পানির প্ল্যানের দাম এবং সুবিধা কী রয়েছে।

Reliance Jio এর 799 টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও 799 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের সার্ভিস ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানে প্রতিদিনে 1.5GB ডেটা, 100 SMS প্রতিদিন এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে। FUP ডেটা শেষ হওয়ার পর স্পিড কমে 64kbps হয় যাবে। প্ল্যানের সাথে JioTV এবং JioAICloud মতো অতিরিক্ত সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। তবে বলে দি যে এতে কোনো 5G সুবিধা পাওয়া যাবে না।

আরও পড়ুন: 12 মাস থাকবে ডেটা, যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ বিনামূল্যে OTT এবং Adobe সাবস্ক্রিপশন সহ সবচেয়ে সস্তা Airtel রিচার্জ প্ল্যান

Airtel এর 859 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের প্যাকটি জিওর তুলনায় 60 টাকা বেশি দামি। গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডেটা, 100 SMS প্রতিদিন এবং আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। FUP ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। এয়ারটেল প্ল্যানটি, জিওর তুলনায় কিছুটা দামি হলেও, এতে 12 মাসের ভ্যালিডিটি সহ Adobe Express Premium ও পাওয়া যাবে, যার দাম এক বছরের জন্য 4000 টাকার।

Vodafone Idea Vi এর 859 টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়া এর 859 টাকার প্ল্যান প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করে। এছাড়াও, গ্রাহকরা 84 দিনের জন্য আনলিমিটেডট ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাবেন। গ্রাহকরা বিঞ্জ অল নাইট, উইকেন্ড ডেটা রোলওভার এবং ডেটা ডিলাইটের মতো অতিরিক্ত সুবিধাও পাবেন।

আরও পড়ুন: 28 হাজার টাকা পর্যন্ত সস্তা পাওয়া যাচ্ছে Samsung Galaxy S25 Series এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন

তাহলে, কোন প্ল্যানটি সেরা?

তিনটি কোম্পানি আলাদা আলাদা সুবিধা দেয়। এয়ারটেল এর কাছে অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম অফার করে, অন্যদিকে ভিআই একই দামে এই সমস্ত অতিরিক্ত ডেটা অফার করে। অন্যদিকে ভিআই একই দামে এই সমস্ত অতিরিক্ত ডেটা অফার করে। জিওর সেরা কভারেজ রয়েছে এবং এটি সস্তাও, তবে এটি অনেক অ্যাড-অন সুবিধা অফার করে না। শেষ, দামের দিক থেকে জিও ভালো, তবে এয়ারটেল এবং ভিআইয়ের অফারগুলি একই রকম।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :