Jio vs Airtel vs VI vs BSNL: পুরো মাস প্রতিদিন 2GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং সহ একগুচ্ছ সুবিধা, কার রিচার্জ প্ল্যানে মিলবে এই সমস্ত কিছু, দেখে নি তুলনা

আপনি যদি 30 দিনের ভ্যালিডিটি সহ প্রিপেইড রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাহলে Jio, Airtel, Vodafone Idea এবং BSNL গ্রাহকদের বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যান অফার করে। আজ, আমরা 30 দিন বা মাস ভরের ভ্যালিডিটি সহ প্রিপেইড প্ল্যানের বিষয় বলবো। এই প্রিপেইড প্ল্যান পুরো মাস পর্যন্ত আনলিমিটেড ভয়েস কলিং সহ ডেটা পাওয়া যায়। আসুন 30 দিন পর্যন্ত চলা এই প্রিপেইড প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Jio এর 319 টাকার রিচার্জ প্ল্যান

জিওর 319 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। পুরো এক মাসের জন্য এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা দেওয়া হয়। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে জিওটিভি এবং জিওএআইক্লাউডের সাবস্ক্রিপশন। বলে দি যে, হাই-স্পিড ডেটা লিমিট শেষ হয়ে গেলে, ইন্টারনেটের স্পিড কমে 64kbps হয় যাবে।

আরও পড়ুন: ভারতে আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro স্মার্টফোন, জানুন দাম এবং ফিচার কেমন হবে

Airtel এর 319 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 319 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। এটি 1 মাসের জন্য বৈধ। গ্রাহকরা এতে পুরো মাস আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা পাবেন। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে 12 মাসের জন্য Adobe Express Premium সুবিধা। এছাড়া গুগল ওয়ান এবং এয়ারটেল এক্সট্রিম প্লে সুবিধা পাওয়া যাবে।

Vodafone Idea এর 379 টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়ার 379 টাকার প্ল্যান প্রতিদিন 2 জিবি ডেটা অফার করে। এই প্ল্যানটি পুরো মাসের জন্য পাওয়া যাবে। এটি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS সুবিধা অফার করে। এছাড়া রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত হাই-স্পিড ডেটা অফার করা হয় এতে। এটি উইকেন্ড ডেটা রোলওভারও অফার করে, যার ফলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বাকি ডেটা শনি ও রবিবার ব্যবহার করা যাবে। এটি প্রতি মাসে 2 জিবি পর্যন্ত ডেটা ব্যাকআপও দেওয়া হচ্ছে। হাই-স্পিড ডেটা লিমিট হওয়ার পরে, ইন্টারনেটের স্পিড 64kbps কমে যায়। 5G ডিভাইস গ্রাহকরা 5জি কভারেজ এলাকায় আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।

আরও পড়ুন: 7 মার্চ লঞ্চ হবে 7000mAh টাইটান ব্যাটারি সহ Realme এর সস্তা 5G স্মার্টফোন, থাকবে 144Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে

BSNL 141 টাকার রিচার্জ প্ল্যান

বিএসএনএলের 141 টাকার প্ল্যান প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করে। মেয়াদ 30 দিন থাকবে এতে। এই প্ল্যানটি প্রতিদিন আনলিমিটেড ভয়েস কলিং এবং 200 এসএমএস অফার করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :