Jio vs Airtel vs Vi: 349 টাকায় কোন কোম্পানির রিচার্জ প্ল্যান সেরা? দেখে নিন জিও, এয়ারটেল এবং ভি এর তুলনা

Updated on 11-Feb-2026

Jio vs Airtel vs Vi Rs 349 Plan: টেলিকম কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে শুরু করে দিয়েছে। তবে এখনও কিছু রিচার্জ প্ল্যান রয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার কাছে যা কম খরচে একগুচ্ছ সুবিধা দেয়। এই দামি রিচার্জ প্ল্যানের মধ্যে 349 টাকার প্ল্যানটি গ্রাহকদের মধ্যে বেশি জনপ্রিয়। কারণ 349 টাকার প্ল্যানটি শুধু মাত্র এন্ট্রি রিচার্জ প্ল্যান নয়, বরং এতে বেশি ডেটা, এন্টারটেনমেন্ট এবং অতিরিক্ত সুবিধাও অফার করা হয়। দেশের তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি, জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের গ্রাহকদের 349 টাকার প্ল্যান অফার করে। তবে, তিনটি প্ল্যানে পাওয়া প্রতিটি সুবিধা অনেকটা আলাদা।

আমরা তিনটি কোম্পানির প্ল্যান তুলনা করে দেখবো যে কোন প্ল্যানটি আপনার জন্য ভাল বিকল্প হবে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Oppo K14x 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং স্পেক্স

Jio 349 টাকার রিচার্জ প্ল্যান

দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি জিও এর 349 টাকার প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা পাবেন। এছাড়া, জিওর 5জি গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড 5জি ডেটার সুবিধাও পাবেন। এছাড়া এই প্যাকে 3 মাসের জন্য জিওটিভি এবং জিওহটস্টার (মোবাইল/টিভি) বিনামূল্যে অ্যাক্সেস প্রদান করে। শুধু তাই নয়, 50 জিবি বিনামূল্যে জিওএআইক্লাউড স্টোরেজ এবং 18 মাসের জন্য গুগল জেমিনি এআই প্রো এর বিনামূল্যে অ্যাক্সেসও পাওয়া যাবে।

Airtel 349 টাকার প্ল্যান

জিওর মতো, এয়ারটেলেরও 349 টাকার প্ল্যান রয়েছে, যা 28 দিনের ভ্যালিডিটি, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং 100 SMS অফার করে। তবে, এয়ারটেলের 349 টাকার প্ল্যানের ডেটা সুবিধার মধ্যে পার্থক্য রয়েছে। জিও প্রতিদিন 2 জিবি ডেটা অফার করলেও, এয়ারটেল প্ল্যানে প্রতিদিন মাত্র 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। তবে, এতে আনলিমিটেড 5G ডেটা সুবিধাও থাকছে।

এয়ারটেল এই প্ল্যানের সাথে অতিরিক্ত সুবিধাও অফার করছে। এই প্ল্যানে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে এর বিনামূল্যে অ্যাক্সেস দিচ্ছে, যা আপনাকে বিনামূল্যে 20+ OTT কন্টেন্ট দেখার সুযোগ দেয়। এছাড়া, আপনি বিনামূল্যে স্প্যাম অ্যালার্টে, 12 মাসের জন্য Adobe Express Premium এর বিনামূল্যে অ্যাক্সেস, বিনামূল্যে হ্যালোটিউনস এবং বিনামূল্যে অ্যাপল মিউজিক পাবেন।

আরও পড়ুন: Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23 হাজার টাকা সস্তা হয় গেল এই Samsung প্রিমিয়াম 5G স্মার্টফোন

Vi (ভোডাফোন আইডিয়া) এর 349 টাকার প্ল্যান

Vi তার গ্রাহকদের 349 টাকায় 28 দিনের ভ্যালিডিট দিচ্ছে। এয়ারটেল এর মতো ভি এর প্ল্যানেও আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS ফ্রি এবং প্রতিদিন মাত্র 1.5GB ডেটা রয়েছে। তবে, কোম্পানি অতিরিক্ত ডেটা সুবিধাও দিচ্ছে। আপনি যদি একজন 5G গ্রাহক হন, তাহলে আপনি আনলিমিটেড ডেটা পাবেন। এছাড়া, 4G এবং 5G দুটি গ্রাহকরাই রাত 12 থেকে সকাল 6 পর্যন্ত আনলিমিটেড ডেটা, উইকেন্ড ডেটা রোলওভার এবং প্রতি মাসে 2GB ব্যাকআপ ডেট সুবিধা পাবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :