84 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, 500 টাকার কমে Jio নাকি Airtel কে দিচ্ছে বেশি সুবিধা
Jio এবং Airtel ভারতীয় টেলিকম সেক্টারে দুটি বড় কোম্পানি। দুটি কোম্পানি তার গ্রাহকদের বিভিন্ন দামে রিচার্জ প্ল্যান অফার করে। জিও এবং এয়ারটেল দুটি কোম্পানির কাছে শুধুমাত্র ভয়েস কলিং সহ প্ল্যান রয়েছে। আজ আমরা এখানে 84 দিনের ভ্যালিডিটি সহ আসা রিচার্জ প্ল্যানের বিষয় বলবো। রিলায়েন্স জিওর 84 দিনের রিচার্জ প্ল্যান এর সাথে এয়ারটেল এর প্ল্যানের তুলনা হবে যা 500 টাকার কম খরচে আসে। এই প্ল্যান ভারতের যেকোনো সার্কেলে পাওয়া যাবে। আপনি যদি সিম এক্টিভ রাখতে এবং কম খরচে কোনো প্ল্যান খুঁজেন এবং আপনার খুব বেশি ডেটার প্রয়োজন না হয়, তবে এই প্ল্যানটি আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। আসুন জিও এবং এয়ারটেল প্ল্যানের তুলনা করে দেখে নেওয়া যাক কোনটি কম খরচে বেশি সুবিধা অফার করে।
SurveyReliance Jio-র 448 টাকার প্ল্যান
রিলায়েন্স জিওর 448 টাকার প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং, 1000 SMS এবং 84 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানের সাথে কোনো ডেটা সুবিধা দেওয়া হয় না। গ্রাহকদের এই প্ল্যানের সাথে JioTV এবং JioAICloud এর সুবিধা পাওয়া যায়।
বলে দি যে এই প্ল্যানের সাথে জিওর 5G নেটওয়ার্ক এর এক্সেস দেওয়া হয় না। 5জি পরিষেবা পেতে জিওর এমন কোনো প্ল্যান বেছে নিতে হবে যাতে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া কম খরচে আপনি জিওর শর্ট টার্ম ডেটা প্ল্যানও রিচার্জ করতে পারেন। এতে 84 দিনের দীর্ঘ ভ্যালিডিটি দেওয়া হয় যার কারণে এটি একটি সস্তা প্ল্যান হয় উঠেছে।
Airtel এর 469 টাকার প্ল্যান
ভারতী এয়ারটেলের 469 টাকার প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 এসএমএস এর সুবিধা রয়েছে। আগেই বলা হয়েছে, এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের দেওয়া হয়। এই প্ল্যানেও কোনো ডেটা দেওয়া হয় না। জিওর প্ল্যানে মতোই, এই প্ল্যানেও আলাদা করে ডেটা ভাউচার রিচার্জ করতে হবে।
তবে অতিরিক্ত সুবিধা হিসেবে, এয়ারটেল গ্রাহকদের 12 মাসের জন্য Adobe Express Premium এর ফ্রি এক্সেস অফার করা হয়। এছাড়া এর সাথে সেফ নেটওয়ার্ক পরিষেবা এবং বিনামূল্যে হ্যালোটিউনস (Hellotunes)-এর সুবিধাও পাওয়া যায়।
আরও পড়ুন: একধাপে 47 হাজার টাকা সস্তা হল Samsung এর 200MP AI ক্যামেরা, 12GB RAM সহ প্রিমিয়াম স্মার্টফোন
তাহলে, জিও এবং এয়ারটেলের মধ্যে কোন প্ল্যানটি কেনা উচিত?
দুটি প্ল্যানই সমানভাবে ভালো বলে মনে হয়। তবে এয়ারটেলের প্ল্যানের দাম কিছুটা বেশি। আপনি যদি বিশেষ করে জিও নেটওয়ার্ক পছন্দ করেন তবে জিও বেছে নিতে পারেন, আর এয়ারটেলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এয়ারটেল ‘অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম’-এর বাড়তি সুবিধা দিচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
