Jio vs Airtel: জিও এবং এয়ারটেল প্ল্যানে মাত্র 1 টাকার পার্থক্য, তবে একটিতে পাবেন 36 দিনের এবং একটিতে 28 দিনের ভ্যালিডিটি, জানুন কোনটি হবে সেরা বিকল্প

Jio vs Airtel Plans under Rs 450: রিলায়েন্স জিও এবং এয়ারটেল দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। দুটি কোম্পানির লক্ষ লক্ষ ইউজার এবং কোম্পানি গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। সম্প্রতি জিও 36 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান চালু করেছে। এই রিচার্জ প্ল্যানের দাম 450 টাকা। পাশাপাশি, এয়ারটেলও 449 টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে। দুটি রিচার্জ প্ল্যানের দামে 1 টাকার পার্থক্য, তবুও দুটিতে সুবিধা আলাদা-আলাদা। আসুন জেনে নেওয়া যাক জিও নাকি এয়ারটেল দুটি কোম্পানির মধ্যে কে দিচ্ছে বেশি সুবিধা।

Jio 450 টাকার রিচার্জ প্ল্যান

সবার প্রথমে জিও প্ল্যানের কথা বললে, জিও 450 টাকার কম দামের ফেস্টিভ রিচার্জ প্ল্যানে চালু করেছে। এতে 36 দিনের মেয়াদ দেওয়া হচ্ছে। যার মানে এক মাসেরও বেশি দিনের সুবিধা। এই 36 দিনে কোম্পানি প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। এতে পুরো ভ্যালিডিটিতে মোট 72 জিবি ডেটা দেওয়া হয়। লিমিট শেষ হওয়ার পর স্পিড কমে 64kbps হয় যাবে।

আরও পড়ুন: 25 হাজার টাকারও কম দামে 55 inch Smart TV, হাই-পিকচার ডিসপ্লে সহ দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি বাড়িতেই মিলবে থিয়েটারের মজা

শুধু তাই নয়, লেটেস্ট জিও প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। সাথে এতে প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। কোম্পানির True 5G সুবিধার আওতায় এতে আনলিমিটেড 5G ডেটাও দেওয়া হয়। যেই গ্রাহকদের এলাকায় 5জি পরিষেবা রয়েছে, তার এই সুবিধা পেতে পারেন।

তবে জিও 450 টাকার প্ল্যানে 50 জিবি ফ্রি স্টোরেজ এবং JioAICloud অ্যাক্সেস অফার করছে। এতে 3 মাসের JioHotstar মোবাইল/টিভি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। কোম্পানি এতে জিওটিভি অ্যাক্সেসও দিচ্ছে। এছাড়া কোম্পানি Google Gemini Pro-এর 18 মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশনও দিচ্ছে।

Airtel 449 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেল এর কাছেও 450 টাকার কম দামের একটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানের দাম 449 টাকা। কোম্পানি এতে আনলিমিটেড 5G ডেটা অফার করে। এতে প্রতিদিন 4GB ডেটা দেওয়া হয়। সাথে এতে আনলিমিটেড কলিং পাওয়া যাবে।

এছাড়া কোম্পানি এতে 28 দিনের ভ্যালিডিটি অফার করে। সাথে থাকছে 100 SMS প্রতিদিন। এয়ারটেল এই প্ল্যানে Google One এর 30 জিবি ক্লাউড স্টোরেজ অফার করে। কোম্পানি এতে 28 দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন দেয়। এছাড়া, এতে SonyLIV সহ 20টির বেশি OTT অ্যাপ সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।

সাথে জিওর মতো কোম্পানি Proplexity Pro AI এর সাবস্ক্রিপশন দিচ্ছে 12 মাসের জন্য। এছাড়া কোম্পানি এতে ফ্রি হেলোটিউন্স 30 দিনের জন্য দিচ্ছে।

আরও পড়ুন: সোজা 37 হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Samsung 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এখানে পাবেন সবচেয়ে বড় ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :