Jio vs Airtel both offers Rs 189 Recharge Plan who give more benefits
Jio এবং Airtel ভারতের দুটি বড় টেলিকম কোম্পানি। সবেচেয়ে বেশি গ্রাহক জিও এবং এয়ারটেল এর সাথে যুক্ত রয়েছে। দুটি কোম্পানি গ্রাহকদের এমন কিছু রিচার্জ প্ল্যান অফার করে যা সস্তার পাশাপাশি বেশি সুবিধা দেয়। আজ আমরা এখানে দুটি কোম্পানি এমন রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো যার দাম একই। দুটি কোম্পানি 190 টাকার কম দামে রিচার্জ প্ল্যান অফার করছে, তবে কোনটি দেবে বেশি সুবিধা, আসুন জেনে নেওয়া যাক।
আমরা জিও এবং এয়ারটেলের 189 টাকার প্ল্যান সম্পর্কে কথা বলছি। আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 1000 টাকার কম দামে সেরা 5টি Smart Watch, ব্লুটুথ কলিং এবং ফিটনেস ট্র্যাকিং সহ রয়েছে একাধিক ফিচার
জিওর ১৮৯ টাকার প্ল্যানে পুরো 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। 28 দিনের ভ্যালিডিটিতে গ্র্রহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। ডেটার ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা মোট 2 জিবি ডেটা সুবিধা পাবেন। প্ল্যানে 300 SMS ফ্রি পাওয়া যাবে। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে জিও টিভি এবং জিও ক্লাউড এর এক্সেসও পাবেন।
এবার কথা এয়ারটের রিচার্জ প্ল্যানের। এয়ারটেল এর কাছেও একই দামের প্ল্যান রয়েছে। তবে এতে জিও এর তুলনার কম দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এয়ারটেল এতে 21 দিনের মেয়াদ দিচ্ছে। সাথে 21 দিন পর্যন্ত এতে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন গ্রাহকরা। শুধু তাই নয়, গ্রাহকরা মোট 1 জিবি ডেটা পাবেন এই প্ল্যানে।
ডেটা এবং কলিংয়ের পাশাপাশি, এই প্ল্যানে থাকছে 300 SMS ফ্রি এর সুবিধা।