jio vs airtel best recharge plans
কম দামে বেশি সুবিধা দেয় এমন একটি রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে Jio এবং Airtel দুটি কোম্পানি এমন রিচার্জ প্ল্যান অফার করে। আপনি যদি 200 টাকার কমে আসা এমন রিচার্জ প্ল্যান চাইছেন যা বেশি ভ্যালিডিটি সহ আসে তবে এখানে দেওয়া প্রিপেইড প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। আসুন সেই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
এয়ারটেল কোম্পানি 199 টাকা দামের প্ল্যান অফার করেছে। এই রিচার্জ প্ল্যানে 2 জিবি মোট ডেটা পাওয়া যাবে। এছাড়া এটি 28 দিনের ভ্যালিডিটি অফার করে। গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা।
আরও পড়ুন: Snapdragon 6 Gen 3 চিপসেট সহ বিশ্বের প্রথম স্মার্টফোন Moto G75 5G লঞ্চ, জানুন দাম কত
জিওর তরফে তিনটি আলাদা প্রিপেইড প্ল্যান অফার করা হয়। এতে সবচেয়ে সস্তা প্ল্যান 189 টাকার। এই প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। পুরো ভ্যালিডিটি মোট 2 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া থাকছে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা এবং 300 SMS ফ্রি। গ্রাহকরা এতে Jio TV, Jio Cinema এবং Jio Cloud অ্যাপস এর এক্সেস পাবেন।
আপনি যদি 28 দিনের ভ্যালিডিটিতে ডেটা এবং কলিং চাইছেন তবে দুটি কোম্পানির কাছে রয়েছে রিচার্জ প্ল্যান।
আরও পড়ুন: Google Pixel নয়, বরং এই কোম্পানির স্মার্টফোনে প্রথমে আসবে Android 15, দেখে নিন লিস্ট