Best Jio 84 days recharge plans offer Unlimited calls daily data OTT benefits
Reliance Jio তার গ্রাহকদের জন্য একের পর এক নতুন নতুন অফারের ঘোষণা করছে। সম্প্রতি কোম্পানি কিছু প্রিপেইড প্ল্যানের সাথে ফ্রি JioHotstar Mobile সাবস্ক্রিপশন দেওয়া ঘোষণা করেছিল। টেলিকম কোম্পানি সবার প্রথম 17 মার্চ এই অফারের ঘোষণা করেছিল। সেই সময় এই অফার 31 মার্চ পর্যন্ত থাকবে বলে জানিয়েছিল কোম্পানি।
তবে এখন এই অফারটি 30 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এখন কোম্পানি জানিয়েছে যে এই অফারটি 25 মে পর্যন্ত দেওয়া হচ্ছে। এই রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি সহ মোট 500 জিবি ডেটা পাওয়া যাবে। শুধু তাই নয়, এই প্ল্যানের সাথে আনলিমিটেড কলিং সুবিধাও থাকছে। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 3000 টাকা ছাড়ে OnePlus 5G ফোন কেনার সুযোগ, অবিশ্বাস্য ডিল মিস করবেন না
সবার প্রথম জিওর এই প্ল্যানের দাম হল 2025 টাকা। এই প্ল্যানে 2.5 জিবি হাই স্পিড ডেটা পাওয়া যাবে। এই প্ল্যান আনলিমিটেড 5জি অফার করে। যার মানে আপনার এলাকায় 5জি নেটওয়ার্ক থাকলে আপনি এই প্ল্যানে আনলিমিটেড ডেটা সুবিধা পেতে পারেন।
প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলিংয়ের পাওয়া যাবে। যার সাথে আপনি প্রতিদিন 100 SMS পাবেন। এই প্ল্যান 200 দিনের ভ্যালিডিটি অফার করে। মাসের খরচ হিসেব করলে এটি 304 টাকার মাসের খরচ পড়বে। আমরা যদি রেগুলার প্ল্যানের সাথে এটির তুলনা করি তবে এটি অনেকটা সস্তা। কারণ রেগুলার প্ল্যানের দাম 399 টাকা, যেতে 2.5 জিবি ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
আরও পড়ুন: 11 হাজার টাকার কম দামে সস্তার Vivo 5G ফোন ভারতে লঞ্চ, রয়েছে 5500mAh ব্যাটারি