Jio Rs 500 Happy New Year 2026 recharge Plan offer 12 OTT subscription with Unlimited 5G, calls and data
Jio Recharge Plan: আপনি যদি ওয়েবসিরিজ বা ইউটিউব দেখতে ভালবাসেন, তবে আপনার জন্য একটি প্ল্যান নিয়ে এসেছে যাতে আপনি একটি বা দুটি নয়, বরং 12টি OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন রয়েছে। এই 12টি OTT প্ল্যাটফর্মে Amazon Prime থেকে JioHotstar, SonyLIV, YouTube, Zee5 এবং আরও অনেক কিছু রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জিও প্ল্যানে কলিং থেকে শুরু করে ডেটা পর্যন্ত সবকিছুই পাওয়া যাবে মাত্র 500 টাকায়। তবে আপিন যদি যদি একজন 5G ইউজার তবে আপনি আনলিমিটেড ডেটা সুবিধা পাওয়া যাবে। যার মানে আনলিমিটেড ডেটার সাথে এন্টারটেন্মেন্ট এর ভরপুর মজা। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।
রিলায়েন্স জিও তার লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য একটি নতুন নিউ ইয়ার প্ল্যান চালু করেছে। কোম্পানির নিউ ইয়ার প্ল্যানে তিনটি প্ল্যান রয়েছে, যার মধ্যে 500 টাকার একটি এন্টারটেন্মেন্ট প্ল্যানও রয়েছে। এই প্ল্যানে কোম্পানি তার গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি অফার করে। এই পুরো 28 দিন পর্যন্ত গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS ফ্রি এবং 2GB ডেটা পাবেন। আপনি যদি 5G ইউজার হন তবে আপনি আনলিমিটেড সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন: আজ প্রথম সেল, 12000 টাকার কম দামে কিনুন 7000mAh টাইটন ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন
জিওর এই 500 টাকার প্ল্যানে JioTV, Amazon Prime Video (Mobile Edition), JioHotstar (Mobile/TV), ZEE5, Sony LIV, YouTube Premium, Kanchha Lannka, Chaupal, Hoichoi, FanCode, Planet Marathi, Liongate Play, Discovery+ এবং Sun NXT এর মতো OTT প্ল্যাটফর্মের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
বাকি সুবিধা হিসেবে জিও প্ল্যানে কলিং, ডেটা এবং OTT সুবিধার পাশাপাশি আরও বেশ কিছু প্রিমিয়াম সুবিধাও রয়েছে। আপনি 50GB বিনামূল্যে JioAICloud স্টোরেজও পাবেন। এছাড়া থাকছে 18 মাসের জন্য Google Gemini AI Pro-এর একটি বিনামূল্যে সাবস্ক্রিপশনও, যার মাধ্যমে আপনি 2TB পর্যন্ত বিনামূল্যে Google One ক্লাউড স্টোরেজ এবং অন্যান্য বিভিন্ন Google প্ল্যাটফর্ম অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও, আপনি যদি JioFinance-এর মাধ্যমে JioGold-এ বিনিয়োগ করেন, তাহলে আপনি অতিরিক্ত 1 শতাংশ বোনাস পাবেন। এর পাশাপাশি একটি নতুন JioHome কানেকশন কেনার সময় আপনি 2 মাসের বিনামূল্যে ট্রায়াল পাওয়া যাবে।
আরও পড়ুন: 6000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে 50MP ক্যামেরা সহ Samsung 5G বাজেট স্মার্টফোন