#image_title
Reliance Jio টেলিকম সেক্টারে সবচেয়ে সস্তা এবং বেশি সুবিধার সাথে রিচার্জ প্ল্যান অফার করে। খবর অনুযায়ী, রিলায়েন্স জিও তার সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান তার পোর্টফোলিও থেকে সরিয়ে দিয়েছে। জিও এর এই প্ল্যানটি 2021 সালের শেষের দিকে ট্যারিফ বাড়ানোর পরে চালু করা হয়েছিল।
Jio এর ওয়েবসাইট এবং MyJio app কোম্পানি দুটি প্ল্যাটফর্ম থেকে এই প্রিপেইড প্ল্যান সরিয়ে দেওয়া হয়েছে।
রিলায়েন্স জিও এর তরফে সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান 119 টাকার অফার করা হত। এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধার সাথে 1.5GB ডেটা প্রতিদিন অফর করা হয়। এছাড়া গ্রাহকরা প্রতিদিন 100 SMS এর সুবিধাও পেত। এই রিচার্জ প্ল্যানটি 14 দিনের ভ্যালিডিটির সাথে আনা হয়েছিল।
119 টাকার রিচার্জ প্ল্যান সরিয়ে দেওয়া পরে কোম্পানির সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান হল 149 টাকার।
জিও তার 149 টাকার প্ল্যানের আওতায় গ্রাহকদের প্রতিদিন 1GB ডেটা অফার করছে। এছাড়া আনলিমিটেড কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন 100 SMS রয়েছে এই প্ল্যানে।
প্ল্যানে 20 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই সমস্ত সুবিধা ছাড়াও জিও গ্রাহকরা Jio Apps এর সুবিধা পাবেন, যার মধ্য়ে রয়েছে JioCinem, JioTV। তবে বলে দি যে এই প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা অফার করা হয়ে না।
জিও এর তরফে সম্প্রতি দুটি নতুন রিচার্জ প্ল্যান বাজারে আনা হয়েছে। এই দুটি প্ল্যানে কোম্পানি Netflix সাবস্ক্রিপশন অফার করছে। এই দুটি প্রিপেইড প্ল্যান, যা Netflix subscription সহ আসে, এগুলি 1099 টাকা এবং 1499 টাকায় কেনা যাবে।