jio vs airtel
Jio vs Airtel Recharge Plans Under rs 350: জিও এবং এয়ারটেল দুটি টেলিকম কোম্পানি তার সমস্ত প্রিপেইড প্ল্যানের দাম 6 মাস আগে বাড়িয়ে দিয়েছে। এমন সময় দুটি কোম্পানির গ্রাহকরা কম খরচে বেশি সুবিধা সহ প্ল্যান খুঁজছেন। আপনি যদি 350 টাকার কম দামে জিও এবং এয়ারটেল এর এমন রিচার্জ চাইছেন যা পুরো মাসে একগুচ্ছ ডেটা এবং কলিং অফার করবে, তবে এই খবর আপনার জন্য। জিও এবং এয়ারটেল এর কাছে একই দামের রিচার্জ রয়েছে তবে দুটি প্ল্যানে ডেটা এবং বাকি সুবিধার পার্থক্য রয়েছে। তবে আসুন জেনে নেওয়া যাক জিও এবং এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে।
এয়ারটেল এর 349 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে। প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটডে ভয়েস কলিংও অফার করা হয়। এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 100 SMS দেওয়া হচ্ছে। এছাড়া থাকছে আনলিমিটেড 5G ডেটাও।
আরও পড়ুন: 18 হাজার টাকা দাম কমল 64MP ক্যামেরা সহ Google Pixel এর নতুন ফোনের, জেনে নিন নতুন দাম কত
অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেল এক্সট্রিম প্লে সাবস্ক্রিপশন (ফ্রি 20+ OTT) Apollo 24/7 সার্কিল, ফ্রি হেলোটিউন্স এবং ইউংক মিউজিক সাবস্ক্রিপশন রয়েছে।
এবার জিওর রিচার্জ প্ল্যানের কথা। 349 টাকা দামে আসা এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। 28 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকদের মোট 56 জিবি হাই-স্পিড ডেটা দেওয়া হয়। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং সুবিধা এবং 100 SMS প্রতিদিন।
অতিরিক্ত সুবিধা হিসেবে, জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন থাকবে।
দুটি কোম্পানির রিচার্জ প্ল্যানে ডেটার পার্থক্য শুধু। এখানে জিওর প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়। পাশাপাশি এয়ারটেল প্ল্যানে 1.5 জিবি ডেটা দেওয়া হচ্ছে। এই করাণে জিও এর প্ল্যান এয়ারটেল এর তুলনায় বেশি ডেটা পাওয়া যাচ্ছে। দুটি প্ল্যান বাকি সুবিধা একই।
আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে আজ লঞ্চ হবে Moto G35 5G ফোন, জানুন কী থাকবে ফিচার