Jios only data voucher with ott benefits at just rs 175
টেলিকম বাজারে নিজের আধিপত্য বজায় রাখতে Jio তার গ্রাহকদের বিভিন্ন বাজেটে রিচার্জ প্ল্যান অফার করে। কোম্পানি আবারও এমনই একটি সস্তা দামের রিচার্জ প্ল্যান অফার করছে যেখানে গ্রাহকরা মন খুলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। জিও মাত্র 11 টাকায় ইন্টারনেট অফার করছে।
এই রিচার্জে Airtel, Vodafone Idea এবং BSNL এর চিন্তা বাড়িয়ে দিয়ছে জিও। আসুন জেনে নেওয়া যাক 11 টাকার খরচে গ্রাহকরা কী সুবিধা পাবেন।
আরও পড়ুন: 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সহ Nothing 5G ফোন সস্তায় কেনার সুযোগ, মিলবে 2000 টাকার ছাড়
জিওর এই ছোট্ট রিচার্জ প্ল্যানটি একটি ডেটা প্যাক। এই প্রিপেইড রিচার্জে গ্রাহকরা মোট 10 জিবি হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। এই প্যাকটি গ্রাহকরা যেকোনো এক্টিভ রিচার্জ প্ল্যানের সাথে ব্যবহার করতে পারবেন।
এই প্ল্যানে 10 জিবি ডেটা অফার করা হয়। তবে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি মাত্র 1 ঘন্টার। যার মানে গ্রাহকরা এই ডেটা ব্যবহার মাত্র 1 ঘন্টার জন্য করতে পারবেন।
যেমনটি আমরা আগেই জানিয়েছি যে এটি জিওর ডেটা প্ল্যান। সেই হিসেবে গ্রাহকরা এতে কলিং বা SMS সুবিধা পাবেন না।
জিও এর পাশাপাশি, এয়ারটেলও 11 টাকার ডেটা প্ল্যান অফার করে। কোম্পানি এতে 10 জিবি ডেটা অফার করে। এয়ারটেল এর এই রিচার্জ একই 1 ঘন্টার জন্য দেওয়া হয়।
আরও পড়ুন: 8000 টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ স্মার্টফোন, দুর্দান্ত ছাড়ে কোথায় পাবেন জানুন