এখন আর 28 দিন নয়, Jio আনল পুরো মাসের মেয়ার সহ নতুন রিচার্জ প্ল্যান, প্রতিদিন 1.5GB ডেটা এবং একগুচ্ছ সুবিধা

এখন আর 28 দিন নয়, Jio আনল পুরো মাসের মেয়ার সহ নতুন রিচার্জ প্ল্যান, প্রতিদিন 1.5GB ডেটা এবং একগুচ্ছ সুবিধা

Jio 30 days New Recharge Plan: জিও তার লক্ষ লক্ষ গ্রাহককে খুশি করতে নিয়ে এসেছে পুরো মাস অর্থাৎ ক্যালেন্ডার মাসের রিচার্জ প্ল্যান। সারা দেশের এই প্ল্যানটি পাওয়া যাবে, যেখানে একগুচ্ছ সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের আওতায়, সকল গ্রাহক এক মাসের ভ্যালিডিটি পাবেন, এবং এটি 28 দিন নয় বরং পুরো ক্যালেন্ডার মাস জুড়ে হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

339 টাকার Jio রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

জিওর 339 টাকার প্ল্যানে গ্রাহকরা 1.5GB ডেটা প্রতিদিন পাবেন। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও পাওয়া যাবে। এছাড়া এতে JioTV এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও থাকছে। তবে, এই প্ল্যানে কোনো OTT সুবিধা পাওয়া যাবে না অর্থাৎ এই প্যাকের মাধ্যমে আপনি বিনামূল্যে কোনো OTT কন্টেন্ট দেখার সুযোগ পাবেন না।

আরও পড়ুন: Jio আনল 350 টাকার কম দামে নতুন রিচার্জ প্ল্যান, পুরো মাস মিলবে প্রতিদিন 1.5 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং

পুরো ক্যালেন্ডার মাস জুড়ে থাকবে ভ্যালিডিটি

Jio Calendar Month New Recharge Plan
Jio Calendar Month New Recharge Plan

গ্রাহকদের জন্য এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো যে মাস 30 দিনের হোক বা 31 দিনের। গ্রাহকরা এমন একটি রিচার্জ প্ল্যান চান যা পুরো মাস জুড়ে চলবে। যেমন মনে করুন আপনি 8 এপ্রিল এই প্ল্যানটি রিচার্জ করেন, তবে পরবর্তী রিচার্জটি করতে হবে মে মাসের 8 তারিখে। এপ্রিল মাস 30 দিনের এবং মে মাস 31 দিনের হওয়া সত্ত্বেও, দুটি ক্ষেত্রেই এই রিচার্জ প্ল্যানটি পুরো একটি ক্যালেন্ডার মাস জুড়ে বৈধ থাকে।

Jio প্ল্যানে রয়েছে Google Gemini Pro সাবস্ক্রিপশন

এই প্ল্যানের সাথে Google Gemini Pro প্ল্যানের 18 মাসের একটি সাবস্ক্রিপশন রয়েছে, যার দাম 35100 টাকা। এর পাশাপাশি এতে 5000GB ক্লাউড স্টোরেজ এবং Nano সাপোর্টের মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: বাড়িতে বসেই বড় স্ক্রিনে দেখুন IPL ম্যাচ, প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে Xiaomi 55 ইঞ্চি 4K Smart TV

এই প্ল্যানে কোনো 5G ডেটা নেই

জিওর এই প্ল্যানে 5G ডেটা সুবিধা অফার করা হয় না। এর কারণ হলো, এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা লিমিট সহ আসে। জিও তার 5G ডেটা পরিষেবা এমন প্ল্যানগুলিতে অফার করে যা প্রতিদিন 2 জিবি ডেটা বা তারচেয়ে বেশি অফার করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo