T20 World Cup 2024: আমেরিকার মাঠ থেকে গতকাল 2 জুন শুরু হয়েছে 2024 এর ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট ভক্তদের মধ্যে জল্পনা একদম তুঙ্গে রয়েছে। আপনিও যদি ক্রিকেট ভক্ত হন, এবং বাড়িতে বসেই এবারের বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে চান, তব এই খবর আপনার জন্য। আসলে Jio এর কাছে এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যা 5 টাকার কম খরচে 1 জিবি ডেটা সুবিধা পেতে পারেন।
আসুন তবে দেরি না করে জেনে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই প্ল্যান সম্পর্কে।
আসলে জিওর ২২২ টাকার ডেটা বুস্টার প্ল্যানে গ্রাহকরা এই সুবিধা পাবেন। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি তার প্রিপেইড গ্রাহকদের 50 জিবি ডেটা অফার করছে। যার মানে 1 জিবি ডেটার জন্য আপনাকে 5 টাকারও খরচ করতে হবে না।
জিও ২২২ টাকার প্ল্যান এক্টিভ রিচার্জের সাথে ব্যবহার করা যাবে। আপনার যদি এক্টিভ প্ল্যানের ডেটা শেষ হয়ে গিয়ে থাকে, তবে ডেটাবুস্টার রিচার্জ করিয়ে অতিরিক্ত ডেটা পেতে পারেন।
বলে দি যে জিওর ডেটা বুস্টার প্ল্যানের কোনো ভ্যালিডিটি নেই। এটি এক্টিভ প্ল্যানের ভ্যালিডিটির সাথে কাজ করবে। যার মানে আপনার এক্টিভ প্ল্যানের ভ্যালিডিটি যদি 28 দিনের হয়, তবে ডেটা বুস্টার রিচার্জ করার সাথেই এক্টিভ রিচার্জের সাথে এটি কাজ করবে।
আরও পড়ুন: Realme 12 4G: লঞ্চের আগেই রিয়েলমির নতুন ফোনের স্পেসিফিকেশন ফাঁস, বাজেট দামে কী পাবেন জেনে নিন