Jio cheapest unlimited 5G Recharge Plans in 2026
Cheapest Jio Recharge: ভারতে টেলিকম কোম্পানিদের মধ্যে তীব্র প্রতিযোগিতা থাকা সত্ত্বেও, জিও তার সস্তা এবং একগুচ্ছ ফিচার সর রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে চলেছে। কোম্পানির কাছে 200 টাকা কম দামে রিচার্জ প্ল্যান রয়েছে যা কম দামে ডেটা কলিং এবং SMS সুবিধা অফার করে। আসুন জেনে নেওয়া যাক জিওর 200 টাকার কম দামের মেয়াদ কত এবং সুবিধা কী থাকছে।
জিওর এর এই রিচার্জ প্ল্যানের দাম 198 টাকা। এই রিচার্জে গ্রাহকরা 14 দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়া এতে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা পাবেন গ্রাহকরা। যার মানে পুরো ভ্যালিডিটিতে মোট 28 জিবি ডেটা পাওয়া যাবে।
আরও পড়ুন: ভারতে আসছে 9020mAh ব্যাটারি সহ সবচেয়ে পাতলা স্মার্টফোন, Vivo T5 Pro 5G ভারতে এই দিন হবে লঞ্চ
ডেটার পাশাপাশি, গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধাও পাবেন। এতে লোকল এবং এসটিডি দুটি সুবিধাই থাকছে। এছাড়া 100 SMS পাঠানোর সুবিধাও দেওয়া হয় এতে।
অতিরিক্ত সুবিধা হিসেবে জিও গ্রাহকদের জিওটিভি এবং জিও AI ক্লাউড এর এক্সেস পাবেন। যার মানে এন্টারটেনমেন্ট এবং ক্লাউড স্টোরেজ দুটি সুবিধা একই সাথে।
আরও পড়ুন: 55 ইঞ্চি Smart TV তে অফারের ঝুড়ি, অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন মিনি থিয়েটার
এই প্ল্যানটি সকল স্মার্টফোন ইউজাররা রিচার্জ করতে পারবেন। প্ল্যানটি কোম্পানির MyJio অ্যাপ অথবা জিওর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা সম্ভব।
বলে দি যে জিও সম্প্রতি পুরো মাসের একটি রিচার্জ প্ল্যান চালু করেছে। জিওর নতুন প্ল্যানের দাম 339 টাকা। এতে কোম্পানি ক্য়ালেন্ডার মাস হিসেবে মেয়াদ অফার করবে। যার মানে যেই মাসে 30 দিন থাকবে সেই মাস 30 দিন চলবে আপনার রিচার্জ এবং যেই মাস 31 দিনের হবে সেই মাসে 31 দিন পর্যন্ত কাজ করবে এই প্ল্যান।
নতুন জিওর 339 টাকার প্ল্যানে 1.5GB ডেটা প্রতিদিন পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও। এছাড়া এতে JioTV এবং JioCloud-এর সাবস্ক্রিপশনও থাকছে।