jio cheapest postpaid family plan offer 4 SIM active with unlimited calls data and OTT subscription
Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটার কোম্পানি। আপনি যদি পোস্টপেইড সার্ভিসে সস্তা প্ল্যান খুঁজছেন তবে জিওর কাছে কিছু দুর্দান্ত সস্তা পোস্টপেইড প্ল্যান রয়েছে। জিওর কছে এমনই একটি প্ল্যান রয়েছে যা সস্তা দামে পুরো পরিবারের সিম কার্ড এক্টিভ রাখবে। একটি প্রাইমারি সিম এর সাথে বাকি তিনজন গ্রাহকরা কলিং এবং ডেটা সুবিধাও পাবেন। এই প্ল্যানের দাম মাত্র 449 টাকা। আসুন এই প্ল্যান সম্পর্কে আরও জেনে নেওয়া যাক।
জিওর 449 টাকার পোস্টেপেইড একটি ফ্যামিলি প্ল্যান। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের 1 মাসের মেয়াদ অফার করে। এই প্ল্যানের আওতায় গ্রাহকর তার সাথে 3টি অতিরিক্ত সিম যোগ করতে পারবেন। যার মানে আপনার সিমে যেকোনো তিনজনের পরিবারের সদস্যের নম্বর যোগ করতে পারেন, যার ফলে একটি প্ল্যানের আওতায় চারটি সিম একসাথে এক্টিভ থাকতে পারে।
আরও পড়ুন: ভারতে শীঘ্রই লঞ্চ হবে Vivo V70 এবং Vivo V70 Elite, থাকবে 5000 পর্যন্ত ব্রাইটনেস এবং 6500mAh ব্যাটারি
এই সিমটি হবে প্রাথমিক সিম, যা আরও ডেটা সুবিধা অফার করে। অন্য তিনটি সিম অতিরিক্ত হবে, যা প্রথমের তুলনায় কম ডেটা সুবিধা পাবে। তবে, অতিরিক্ত সিম যোগ করার জন্য প্রতি সিমে মাসিক 150 টাকা খরচ লাগবে।
জিওর এই প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেওয়ার্কে আনলিমিটেড কলিং এবং এক মাসের জন্য প্রতিদিন 100 SMS বিনামূল্যে পাবেন। এছাড়াও, এই প্ল্যানে পুরো মাসের জন্য 75 জিবি ডেটা অফার করা হচ্ছে। তবে, ডেটা সীমা শেষ হওয়ার পরে, গ্রাহকদের প্রতি জিবি 10 টাকা খরচ করতে হবে। প্রতিটি অতিরিক্ত সদস্য 5 জিবি ডেটা পাবেন।
আরও পড়ুন: 10 ফেব্রুয়ারি আসছে OPPO এর দুর্দান্ত 5G স্মার্টফোন, 6500mAh ব্যাটারি সহ চোখ ধাঁধানো ফিচার
অতিরিক্ত সুবিধা সুবিধা হিসেবে কলিং এবং ডেটা ছাড়াও, এই প্ল্যানে 3 মাসের জন্য জিও হটস্টার মোবাইল টিভি সাবস্ক্রিপশন, জিও টিভি, 50 জিবি বিনামূল্যে জিও এআই ক্লাউড স্টোরেজ, 2 মাসের জন্য জিও হোমের জন্য একটি বিনামূল্যে ট্রায়াল কানেকশন এবং 18 বছরের বেশি বয়সী গ্রাহকদের 18 মাসের জন্য Gemini AI Pro সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে।