রিলায়েন্স জিও (Reliance Jio) বাজারে নতুন ক্রিকেট প্ল্যান (Cricket Plan) লঞ্চ করেছে। এছাড়াও, অতিরিক্ত অ্যাড-অন প্যাক এবং স্পেশাল ভাউচারগুলিও লিস্টে যোগ করেছে। কোম্পানি এই প্ল্যানগুলি IPL 2023 এর আগেই নিয়ে হাজির হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই Jio প্ল্যানগুলিতে কী মিলছে বিশেষ….
Survey
✅ Thank you for completing the survey!
Jio 3GB/day plan benefits
₹219 প্রিপেইড প্ল্যান
Jio-এর 219 টাকার প্ল্যানে গ্রাহকদের 14 দিনের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 3GB ডেটা (মোট 44GB), আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন 100 SMS এবং JioTV, JioCinema, JioCloud, JioSecurity ইত্যাদিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।
এবার 399 টাকার প্ল্যানে আসা যাক, এতে প্রতিদিন 3GB ডেটা (মোট 90GB), আনলিমিটেড কল, প্রতিদিন 100 SMS এবং 28 দিনের ভ্যালিডিটি এবং Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করা হচ্ছে।
₹999 প্রিপেইড প্ল্যান
999 টাকার প্রিপেইড প্ল্যানটি 84 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি SMS এবং প্রতিদিন 3GB ডেটা (মোট 292GB) সহ বিনামূল্যে সাবস্ক্রিপশন অফার করা হয়।
Jio ক্রিকেট ডেটা অ্যাড-অন প্যাক এবং স্পেশাল ভাউচার
Jio একটি নতুন ডেটা অ্যাড-অন প্যাক লঞ্চ করেছে যা 222 টাকায় 50GB ডেটা এবং 444 টাকার প্ল্যানে 100GB ডেটা এবং 667 টাকায় 150GB ডেটার সাথে আসে।
এছাড়াও থাকছে, 241 টাকার স্পেশাল ভাউচার, যা 40GB ডেটা অফার করে।
এর পাশাপাশি, বলে দি যে Jio-এর এই সমস্ত প্ল্যানগুলি 24 মার্চ থেকে পাওয়া যাবে। নতুন এবং পুরানো সমস্ত গ্রাহকরা এর সুবিধা নিতে পারেন। Jio IPL 2023 ইভেন্টের কাছাকাছি গ্রাহকদের জন্য কিছু আকর্ষণীয় ঘোষণাও টিজ করেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile