TRAI এর কড়া নির্দেশে টেলিকম কোম্পানি Airtel, BSNL, Jio এবং Vodafone Idea কে ডেটা ছাড়া সস্তা প্ল্যান লঞ্চ করতে বলেছে। ট্রাই এর নির্দেশ অনুযায়ী প্রাইভেট কোম্পানিরা ডেটা ছাড়া প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছিল। কোম্পানিদের তরফে লঞ্চ করা প্ল্যানগুলি আরও সস্তা করার নির্দেশ দেয় ট্রাই। যার পর কোম্পানিরা তাদের রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়ার এর মধ্যে কার রিচার্জ প্ল্যান সবচেয়ে সস্তা।
এয়ারটেল এর 84 দিনের প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে 900 SMS সুবিধা। এই রিচার্জ প্ল্যানের দাম 469 টাকা।
আরও পড়ুন: 7000 টাকা সস্তায় কিনুন 100W SuperVOOC ফাস্ট চার্জিং সহ OnePlus 5G স্মার্টফোন,জানুন নতুন দাম কত
জিও এর 84 দিনের প্ল্যানের দাম 448 টাকা। গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং এবং 1000 ফ্রি SMS সুবিধা পাবেন।
ভোডাফোন আইডিয়ার 84 দিনের প্ল্যানে গ্রাহকরা আনলিমিটডে কলিং সহ 900 SMS এর সুবিধা পাবেন। এই প্ল্যানের দাম 470 টাকা।
বিএসএনএল এর 84 দিনের প্ল্যানের দাম 439 টাকা। এতে আনলিমিটেড কলিং এবং 300 SMS সুবিধা দেওয়া হয়।
বার্ষিক রিচার্জ প্ল্যানে এয়ারটেল নিয়ে এসেছে 1849 টাকার রিচার্জ প্ল্যান। এতে গ্রাহকরা পুরো ভারতে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে 3600 ফ্রি এসএমএস।
জিও এর রিচার্জ প্ল্যানের দাম 1748 টাকা। এতে 336 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এবং 3600 SMS পাওয়া যাবে।
ভিআই এর 365 দিনের রিচার্জ প্ল্যানের দাম 1848 টাকা রাখা হয়েছে। এতে আনলিমিটেড কলিং এবং 3600 SMS দেওয়া হচ্ছে।
সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এর কাছে ভয়েস অনলি রিচার্জ প্ল্যান নেই। তবে কোম্পানির কাছে 1198 টাকার প্ল্যান রয়েছে। এতে 365 দিন পর্যন্ত গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুন: 4 মার্চ লঞ্চের আগে লিক হল Nothing Phone 3a ফোনের সমস্ত স্পেসিফিকেশন