Jio Airtel Vodafone Idea 84 Days prepaid plans 2024 check benefits
দেশে Jio, Airtel এবং Vodafone Idea মতো টেলিকম কোম্পানি তার গ্রাহকদের দুর্দান্ত প্রিপেইড প্ল্যান (Prepaid Plan) অফার করে। আপনি যদি 500 টাকার কম দামে 84 দিনের ভ্যালিডিটি প্রিপেইড প্ল্যান (84 days Validity Plans) খুঁজছেন তবে এই খবর আপনার জন্য। Jio 395 টাকার প্ল্যান, Airtel 455 টাকার প্ল্যান, এবং Vodafone Idea 459 টাকার প্ল্যান অফার করে। এই সমস্ত প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং, হাই-স্পিড ডেটা সহ SMS সুবিধা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এর ৮৪ দিনের মেয়াদ সহ প্রিপেইড প্ল্যানে আর কী পাওয়া যাবে।
জিওর ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যানে মোট ৬ জিবি ডেটা দেওয়া হয়ে। এছাড়া যেকোনো নেটওয়ার্কে ভয়েস কলিং থাকছে আনলিমিটেড এবং ১০০০ এসএমএস প্রতিদিন। কোম্পানি এই প্ল্যানে জিও অ্যাপস এর সাবস্ক্রিপশন দিচ্ছে। এই সমস্ত সুবিধা ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসে।
আরও পড়ুন: Jio vs Airtel: জিও নাকি এয়ারটেল, কে দিচ্ছে 400 টাকার কম খরচে বেশি সুবিধা, জানুন
এয়ারটেল এর ৪৫৫ টাকার প্রিপেইড প্ল্যানেও জিওর মতো মোট ৬ জিবি ডেটা অফার করা হয়ে। ভয়েস কলিংয়ের জন্য এতে আনলিমিটেড কল থাকছে যেকোনো নেটওয়ার্কে। কোম্পানি এই প্ল্যানের সাথে মোট ৯০০ এসএমএস দিচ্ছে। অন্যান্য সুবিধা হিসেবে এতে Apollo ২৪/৭ সার্কেল, বিনামূল্যে হেলোটিউনস এবং উইনক মিউজিক সাবস্ক্রিপশন পাওয়া যায়। এই সমস্ত সুবিধা ৮৪ দিনের ভ্যালিডিটি
ভোডাফোন আইডিয়ার ৪৫৯ টাকার প্ল্যানে মোট ৬ জিবি ডেটা রয়েছে। প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং মোট ১০০০ এসএমএস এর সুবিধা দেওয়া হয়ে। এই প্ল্যানেও ৮৪ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।