TRAI এর নির্দেশের পর টেলিকম কোম্পানিরা নতুন রিচার্জ প্ল্যান চালু করেছে, যা শুধু ভয়েস কলিং এবং SMS সার্ভিস অফার করে। এই রিচার্জ প্ল্যান বিশেষকরে সেই গ্রাহকদের জন্য আনা হয়েছে যারা শুধু কলিং ব্যবহার করে এবং ডেটার প্রয়োজন হয় না। আপনিও যদি এমন গ্রাহক হন তবে এই খবরে আমরা Jio, Airtel, Vi, BSNL এর সবচেয়ে সস্তা ভয়েস অনলি রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো।
এয়ারটেল এর 469 টাকার প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। এতে আনলিমিটেড কলিং, 900 SMS, 3 মাসের অপোলো 24/7 সার্কেল সাবস্ক্রিপশন এবং ফ্রি হেলো টিউন্স এর সুবিধা পাওয়া যাবে।
জিও এর 448 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং এবং 1200 SMS এর সুবিধা পাওয়া যাবে।
ভোডাফোন আইডিয়া এর 470 টাকার রিচার্জ প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে সমস্ত নেটওয়ার্কে কলিং এবং 900 SMS এর সুবিধা থাকছে।
99 টাকার সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। এতে 99 টাকা 17 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। যার আওতায় গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। তবে বলে দি যে এতে কোনো ডেটা বা এসএমএস সুবিধা দেওয়া হয় না।
আরও পড়ুন: 400 টাকার কম দামে BSNL এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, 150 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি