ভারতের অন্যতম বৃহত্তম টেলিকম সংস্থা হল Jio। আর মুকেশ আম্বানির এই সংস্থা সবসময় চেষ্টা করে সস্তায় কী করে পরিষেবা পৌঁছে দেওয়া যায় গ্রাহকদের কাছে। আর সেই করতে গিয়ে ইতিমধ্যেই অন্যান্য টেলিকম সংস্থাগুলোকে এই সংস্থা কড়া টক্কর ছুঁড়ে দিয়েছে। Jio -এর প্রায় সমস্ত রিচার্জ প্ল্যানেই দৈনিক ডেটা ব্যবহার করার সীমা বাধা থাকে। ফলে অনেক সময় কাজ করতে বসে যদি ডেটা ফুরিয়ে যায় তখন সমস্যায় পড়তে হয় বইকি। তখন ওনলি ডেটা প্ল্যান যেগুলো ছে সেগুলো রিচার্জ করলে সমস্যার সমাধান হয়। আর Jio -এর এমন একাধিক প্ল্যান আছে যেখানে কেবল ডেটা পাওয়া যায়। তেমনই সেরা 4টি প্ল্যান দেখে নিন। এখানে কিন্তু কোনও কল করার সুবিধা পাবেন না, কেবল ডেটা মিলবে।
ধরা যাক আপনি কাজ করছেন, আচমকাই আপনার দৈনিক ডেটা ফুরিয়ে গেল। তখন গ্রাহকরা এই ডেটা প্ল্যান বা ভাউচার কিনতে পারেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য Jio -এর তরফে আনা এই ওনলি ডেটা প্ল্যানগুলো দেখুন।
15 টাকার Jio 4G ডেটা ভাউচার: Jio -এর তরফে সব থেকে সস্তার যে ডেটা ওনলি প্ল্যান পাওয়া যায় সেটা হল মাত্র 15 টাকার। এখানে 15 টাকায় 1 GB ডেটা পাওয়া যাবে। এখন আপনি কতদিনে এই 1 GB ডেটা শেষ করবেন আপনার উপর। এর আলাদা করে কোনও বৈধতা নেই। সেটা 1 দিনের হতে পারে বা 5 দিনের।
25 টাকার Jio 4G ডেটা ভাউচার: আপনার দৈনিক ডেটা ফুরিয়ে যাওয়ার পর যদি বেশি পরিমাণ ডেটা লাগে তাহলে আপনি এই ডেটা ওনলি প্ল্যাক রিচার্জ করতে পারেন। এখানে আপনি 25 টাকায় 2 GB ডেটা পাবেন।
61 টাকার Jio 4G ডেটা ভাউচার: 61 টাকায় 5G প্ল্যান পাবেন গ্রাহকরা। হ্যাঁ Jio ইতিমধ্যেই 5G প্ল্যান নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। এখানে 61 টাকায় গ্রাহকরা 6 GB ডেটা পাবেন 5G স্পিডে। তবে মনে রাখবেন এখানে কিন্তু কল করার সুবিধা বা মেসেজ পাঠানোর সুবিধা পাওয়া যাবে না। স্রেফ ডেটা পাওয়া যাবে।
121 টাকার Jio 4G ডেটা ভাউচার: গ্রাহকরা এই টাকায় 4G স্পিডে 12 GB ডেটা পাবেন। এর থেকে দামী 4G স্পিডের ডেটা ওনলি প্যাক নেই Jio- এর। এটাই সর্বোচ্চ প্ল্যান।