jio plans price hike
Jio সম্প্রতি তার গ্রাহকদের জন্য একাধিক নতুন রিচার্জ প্ল্যান চালু করে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা সহ একাধিক সুবিধা পাবেন। দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি বিভিন্ন ভ্যালিডিটি সহ একাধিক রিচার্জ প্ল্যান অফার করে। জিও এর কাছে 98 দিনের ভ্যালিডিটি সহ সস্তা প্ল্যান রয়েছে। এতে গ্রাহকদের কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা দেওয়া হয়।
রিলায়েন্স জিও এর এই সস্তা প্ল্যান 999 টাকায় আসে। প্রতিদিনের হিসেবে গ্রাহকদের মাত্র 10 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে পাওয়া সুবিধার কথা বললে, এতে 98 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। গ্রাহকরা পুরো ভ্যালিডিটিতে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে গ্রাহকদের এতে ফ্রি নেশনাল রোমিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: 6 মাস পর্যন্ত লাগবে না আর কোনো রিচার্জ প্ল্যান, BSNL দিচ্ছে সস্তা দামে আনলিমিটেড কলিং এবং ডেটা
জিও এর এই রিচার্জ প্ল্যানে 5G স্মার্টফোন গ্রাহকদের আনলিমিটেড ডেটা সুবিধা দেওয়া হয়। তবে 4G গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা সুবিধা পাবেন। এই হিসেবে এতে মোট 196 জিবি ডেটা দেওয়া হচ্ছে।
শুধু তাই নয়, জিওর এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি পাওয়া যাবে। জিও তার গ্রাহকদের প্রতিটি প্ল্যানে জিও অ্যাপস যেমন JioCinema, JioTV এবং JioCloud এর এক্সেস দেওয়া হয়।
আরও পড়ুন: Vodafone Idea লঞ্চ করল মাত্র 200 টাকার খরচের রিচার্জ প্ল্যান, Jio-Airtel এর ফুরিয়ে গেল দম