Jio 90 days affordable recharge plan Rs 899 offer Unlimited calls and extra data
Jio তার সস্তা রিচার্জ প্ল্যানের কারণে গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। কোম্পানির পোটফলিওতে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যা একগুচ্ছ সুবিধা অফার করে। রিলায়েন্স জিও এর কাছে 90 দিনের ভ্যালিডিটি সহ সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, এতে আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকরা 35,100 টাকা পর্যন্ত দামের সুবিধাও পাবেন।
রিলায়েন্স জিওর এই 90 দিনের সস্তা দামের রিচার্জ প্ল্যানটি 899 টাকায় পাওয়া যাচ্ছে। কোম্পানি এই প্রিপেইড প্ল্যানের মাধ্যমে ভারতজুড়ে গ্রাহকদের আনলিমিটেড ফ্রি কলিং অফার করে। এছাড়াও, গ্রাহকরা বিনামূল্যে ন্যাশনাল রোমিং এর সুবিধাও পাবেন।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Samsung Galaxy Ultra 5G ফোনে পাওয়া যাচ্ছে 25 হাজার টাকার ছাড়
জিওর এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং ফ্রি 100 এসএমএস দেওয়া হয়। এছাড়াও, কোম্পানি গ্রাহকদের 20 জিবি অতিরিক্ত ডেটা অফার করে। এছাড়াও, এটি আনলিমিটেড 5জি ডেটাও অফার করে।
এই প্রিপেইড প্ল্যানের অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে Jio AICloud এবং JioTV-এর বিনামূল্যে অ্যাক্সেস। Jio AI Cloud 50 জিবি বিনামূল্যে স্টোরেজ অফার করে। কোম্পানি সম্প্রতি গুগলের সাথে পার্টনারশিপ করেছে। এই পার্টনারশিপে গ্রাহকদের Gemini Pro-এর সাবস্ক্রিপশনও অফার করা হয়, যার দাম 35,100 টাকা।
এছাড়া জিও-এর একটি সস্তা 84 দিনের প্ল্যানও রয়েছে, যা গ্রাহকদের ভারতজুড়ে আনলিমিটেড ফ্রি কলিং, বিনামূল্যে নেশনাল রোমিং, প্রতিদিন 2 জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100 বিনামূল্যে SMS অফার করে। এই জিও প্রিপেইড প্ল্যানের দাম 859 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা Google Gemini Pro, Google AI Cloud এবং Jio TV-তেও অ্যাক্সেস পাবেন।