Jio 55G network What is it and what it means for users
OnePlus 13 Series এর লঞ্চ ইভেন্টে কোম্পানি একটি নতুন এবং হাই টেকনোলজি, কাটিং এজ 5.5G চালু করেছে। এই 5.5G প্রযুক্তি টেলিকম কোম্পানি Reliance Jio এর সাথে হাত মিলিয়ে আনা হয়েছে। এছাড়া দাবি করা হয়েছে যে এই নতুন প্রযুক্তির সাহায্যে হাই-স্পিড ইন্টারনেট পাওয়া যাবে, যা বাকি স্মার্টফোনে নেই। ভাবছেন এই 5.5G টেকনোলজিটি কী আবার? আসুন এই বিষয় বিস্ততারিত জেনে নেওয়া যাক।
ভারতে প্রথমবার ওয়ানপ্লাস এর তরফে 5.5জি চালু করা হয়েছে। এই প্রযুক্তি থেকে জিও এর নন 3CC কম্পোনেন্ট ক্যারিয়ারে ডাউনলিংক স্পিড 277.78 Mbps রয়েছে। তবে জিও এর 3CC কম্পোনেন্ট ক্যারিয়ারে ডাউনলিং স্পিড 1Gbps দেওয়া হয়।
আরও পড়ুন: ভারতে আজ লঞ্চ হবে POCO X7 এবং POCO X7 Pro, কত হবে দাম এবং স্পেসিফিকেশন জানুন
জিওর ওয়েবসাইট অনুযায়ী, ট্রু 5G গ্রাহকরা ভারতে প্রায় 1Gbps স্পিড পাওয়া যেতে পারে। এই সার্ভিসটি 5G স্ট্যান্ডালোন আর্কিটেকচারে চালু করা হয়।
এছাড়া, এই প্রযুক্তিতে তিনটি-তিনটি নেটওয়ার্ক সেল ব্যবহার করা হয়। এতে একসাথে অনেক টাওয়ার কানেকশন করা যেতে পারে। যার সাহায্যে গ্রাহকরা ফাস্ট কানেক্টিভিটি এবং ফাস্ট ইন্টারনেট পাওয়া যাবে।
সহজ ভাষায় বললে, এই 5.5জি টেকনোলজি 5G এর আপগ্রেডেড ভার্সন। তবে এটি 5G ভিত্তিতে তৈরি করা হয়েছে।