Reliance Jio Best Plan
Jio Recharge Plan: চলতি মাস জুলাই মাসেই প্রাইভেট টেলিকম কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম 25 শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। দাম বাড়ানোর পরে গ্রাহকরা এখন সস্তার রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন। আপনিও যদি এমন একটি প্ল্যান চাইছেন যেখানে কম ডেটা হক তবে কলিং এবং এসএমএস সুবিধা থাকুক। আপনি যদি জিও গ্রাহক হন এবং 250 টাকার কম দামে রিচার্জ প্ল্যান চাইছেন। জিও তার গ্রাহকদের এখনও একটি সস্তা প্ল্যান অফার করে।
জিওর সবচেয়ে সস্তা প্ল্যান রয়েছে যা 249 টাকায় আসে। এই প্ল্যানটি পুরো মাস চলবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাওয়া যাবে। জিওর এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটি অফার করে।
আমরা জিও 249 টাকার প্ল্যানের কথা বলছি। এতে কোম্পানি প্রতিদিন 1 জিবি ডেটা অফার করে। এছাড়া থাকছে 28 দিনের ভ্যালিডিটি। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 28 জিবি ডেটা পাবেন। ডেটার পাশাপাশি, গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং এবং 100 SMS এর সুবিধা।
এছাড়া থাকছে, জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন।
আসলে, দাম বাড়ানোর আগে এই রিচার্জ প্ল্যানটি 209 টাকায় পাওয়া যেত। যার মানে এই প্ল্যানের দাম 40 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প যাদের পুরো মাসে ডেটা এবং কলিং প্রয়োজন হয়।
আরও পড়ুন: Oppo New smartphone: মজবুত বডি, 5100mAh ব্যাটারি সহ ওপ্পো কে12এক্স 5জি লঞ্চ, জানুন দাম কত