রিলায়েন্স জিও-র সঙ্গে প্রতিযোগিতায় নামতে নতুন অফার নিয়ে এসেছে আইডিয়া সেলুলার। নতুন 148 এবং 348 টাকার অফার নিয়ে এসেছে আইডিয়া সেলুলার। 148 টাকার অফারে গ্রাহকেরা পেয়ে যাবেন আইডিয়া টু আইডিয়া ফ্রি লোকাল এবং এসটিডি কল গোটা দেশে। সঙ্গে 50 MB ডেটা। যে সমস্ত গ্রাহকের 4G হ্যান্ডসেট রয়েছে, তাঁরা পেয়ে যাবেন 300MB অতিরিক্ত ভয়েস বেনিফিট।
আরও দেখুন : রিলায়েন্স জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএলের নতুন 4G অফারগুলো জানেন?
এছাড়া, 348 টাকার অফারে রয়েছে আইডিয়া টু আইডিয়া ফ্রি লোকাল এবং এসটিডি কল গোটা দেশে। সঙ্গে 50 MB ডেটা। এবং যে সমস্ত গ্রাহকের 4G হ্যান্ডসেট রয়েছে, তাঁরা পেয়ে যাবেন 1GB অতিরিক্ত ভয়েস বেনিফিট।
আরও দেখুন : লেনোভো মোটো M স্মার্টফোন 13 ডিসেম্বর ভারতে হবে চালু
আরও দেখুন : ভোডাফোন তাদের 4G গ্রাহকদের জন্য চালু করলো ডবল ডাটা অফার