বাড়িতে বসেই বিনামূল্যে দেখুন ICC Men’s T20 World Cup 2026 লাইভ ম্যাচ, Airtel সস্তা প্ল্যানে মিলবে প্রতিদিন 2.5GB ডেটা সহ JioHotstar

Updated on 10-Feb-2026

Airtel recharge plan: ICC Men’s T20 World Cup 2026 এর আয়োজন এইবার ভারত করছে। এই টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ছিল 7 ফেব্রুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যেখানে ভারত বিজয়ী হয়েছে। এই ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে করা হচ্ছে। আপনি যদি ক্রিকেটপ্রেমী হন, তাহলে আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখথে পারবেন।

এখানে আমরা এয়ারটেল এর প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে কথা বলছি, যা বিনামূল্যে জিওহটস্টার সাবস্ক্রিপশনের সাথে প্রতিদিনের ডেটা এবং অন্যান্য সুবিধা অফার করে।

আরও পড়ুন: 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Oppo K14x 5G ভারতে লঞ্চ, জানুন দাম কত এবং স্পেক্স

Airtel এর এই প্ল্যানে পাওয়া যাবে বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন

399 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 399 টাকার প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা দেওয়া হয়। সাথে এই প্ল্যানে থাকছে আনলিমিটেড 5জি ডেটাও। এই প্ল্যানে কোম্পানি 28 দিনের ভ্যালিডিটি অফার করছে। গ্রাহকরা এই প্ল্যানে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS। অন্যান্য সুবিধার মধ্যে, এটি 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশনও অফার করছে।

আরও পড়ুন: Galaxy S26 সিরিজ লঞ্চের আগে 23 হাজার টাকা সস্তা হয় গেল এই Samsung প্রিমিয়াম 5G স্মার্টফোন

398 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান

দ্বিতীয় রিচার্জ প্ল্যানটি আসে 398 টাকায়। এয়ারটেল এর 398 টাকার প্ল্যানে 5জি কভারেজ এলাকায় প্রতিদিন 2GB ডেটা অফার করা হয়। গ্রাহকরা এতে আনলিমিটেড 5G ডেটা সুবিধা পাবেন। কোম্পানি এই রিচার্জ প্ল্যানেও 28 দিনের ভ্যালিডিটি অফার করে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা। বাকি সুবিধা হিসেবে এই প্ল্যানটি 28 দিনের জন্য জিওহটস্টার মোবাইল সাবস্ক্রিপশন অফার করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :