Cheapest Jio 28 days validity recharge plans under Rs 250
প্রতি মাসে কম বাজেটে সঠিক রিচার্জ প্ল্যান খুঁজে নেওয়া একটি কঠিন কাজ। Jio এর কাছে এমন অনেক রিচার্জ প্ল্যান রয়েছে যা 300 টাকার কম দামে আসে। এই রিচার্জ প্ল্যান এমন গ্রাহকদের জন্য কাজে আসতে পারে যারা কম খরচে আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা চান। পাশাপাশি এমন কিছু গ্রাহকও রয়েছেন যারা সেকেন্ডারি সিম এক্টিভ রাখতে কম দামি রিচার্জ প্ল্যান খোঁজেন। আসুন জেনে নেওয়া যাক দুর্দান্ত জিও প্রিপেইড রিচার্জ প্ল্যান সম্পর্কে যার দাম 300 টাকার কম।
আপনি যদি ডেটা ব্যবহার করেন তবে এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য সেরা। এতে প্রতিদিন 2 জিবি ডেটা সহ 14 দিন এর ভ্যালিডিটি দেওয়া হয়ে। যার মানে 28 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS সুবিধা। কোম্পানি এতে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর এক্সেস ফ্রি অফার করছে।
এই রিচার্জ প্ল্যানে 18 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে প্রতিদিন 1.5 জিবি ডেটা, যা পুরো ভ্যালিডিটিতে মোট 27 জিবি ডেটা পাওয়া যাবে। সাথে এতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ও দেওয়া হয়। জিও টিভি, জিও সিনেমা এবং ক্লাউড সুবিধা থাকছে এই প্ল্যানে।
এই প্ল্যানে 22 দিনের জন্য প্রতিদিন 1 জিবি হাই-স্পিড ডেটা, যার মানে মোট 22 জিবি ডেটা পাওয়া যাবে। এর সাথে, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হচ্ছে। এই প্ল্যানের গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের মতো অ্যাপগুলিতেও অ্যাক্সেস পাবেন।
239 টাকার এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 100 SMS সুবিধা রয়েছে। এর মেয়াদ 22 দিন এবং এতে মোট 33 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানটি তাদের জন্য বিকল্প যাদের বেশি ডেটার প্রয়োজন হয়।
জিওর এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয় । এতে প্রতিদিন 1 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। মোট 28 জিবি ডেটা থাকবে এই প্ল্যানে।