BSNL vs Jio 336 Days Validity annual Plan which is better
BSNL vs Jio 336 Days Plan: সম্প্রতি প্রাইভেট টেলিকম কোম্পানিরা তাদের প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। রিচার্জের প্ল্যানের দাম বাড়ানোর পর বেশিরভাগ গ্রাহকরা BSNL কোম্পানিতে তার নম্বর পোর্ট করিয়ে নিয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানির মোবাইল সাবস্ক্রাইবার বেড়ে গেছে। গ্রাহকদের আকৃ্ষ্ট করতে সস্তা রিচার্জ প্ল্যান অফার করছে।
বিএসএনএল এবং জিও এর কাছে 336 দিনের ভ্যালিডিটির একটি প্ল্যান রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই দুটি কোম্পানির মধ্যে কে দিচ্ছে বেশি সুবিধা।
আরও পড়ুন: আপনার ফোনে কি এসেছে Pan Card Update এসএমএস? একটি ভুলে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
বিএসএনএল এর 336 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের দাম 1499 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা মোট 336 দিন পর্যন্ত আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়া গ্রাহকরা দিল্লি, মুম্বাই এর MTNL নেটওয়ার্কেও ফ্রি রোমিং সুবিধা পাবেন।
ডেটার কথা কথা বললে, এতে মোট 24 জিবি ডেটা দেওয়া হয়ে। গ্রাহকরা প্রতিদিন 100 SMS ফ্রি সুবিধা নিতে পারেন। তবে বিএসএনএল তার এই প্ল্যানে কোনো অতিরিক্ত সুবিধা অফার করা হয়ে না।
জিওর এই প্রিপেইড প্ল্যান 1899 টাকায় আসে। এই প্ল্যানে গ্রাহকদের 336 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এতে গ্রাহকরা সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাবেন। প্ল্যানে গ্রাহকরা মোট 24GB ডেটা ব্যবহার করতে পারবে। এছাড়া গ্রাহকদের মোটো 3600 ফ্রি SMS সুবিধা দেওয়া হবে।
শুধু তাই নয়, গ্রাহকরা এতে Jio TV, Jio Cinema এবং Jio Cloud এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।