ওয়েলকাম অফারের সময়সীমা বাড়িয়েছে জিও। 4 ডিসেম্বর, 2016 থেকে 31 মার্চ, 2017 পর্যন্ত 'হ্যাপি নিউ ইয়ার অফার' নামে চালু থাকবে বর্ধিত এই অফার প্ল্যান। এই সময়কালে জিওর সব অ্যাপ্লিকেশনই বিনামূল্যে পাবেন গ্রাহকরা। জিও ডেটা, ভয়েস, ভিডিও কল সবই থাকছে ফ্রি। কিন্তু এবার জিওকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দুর্দান্ত আনলিমিটেড ফ্রি কল প্ল্যান নিয়ে এল BSNL।
আরও দেখুন : লেনোভো ফ্যাব 2 ভারতে হল চালু, 6.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে সজ্জিত করা
মাত্র 149 টাকায় BSNL নিয়ে আসছে ফ্রি আনলিমিডেট মোবাইল কল প্ল্যান। যে অফারে BSNL গ্রাহকরা দেশের যেকোনও জায়গায় যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা ভোগ করবে। নতুন বছরের প্রথম দিনই BSNL এই নতুন অফার প্ল্যান বাজারে ছাড়বে বলে জানা গেছে। জিও-র মাসিক 149 টাকার প্ল্যানে রয়েছে আনলিমিটেড ভয়েস কল, 300 MB ডেটা ও 28 দিনের জন্য 100টি লোকাল ও ন্যাশনাল SMS। এবার BSNL-ও 149 টাকায় আনলিমিডেট ফ্রি কল ও 300 MB ডেটা প্ল্যান নিয়ে এলে দেশীয় বাজারে সস্তার ট্যারিফ প্ল্যানের নিরিখে BSNL উঠে আসবে দ্বিতীয় স্থানে।
আরও দেখুন : জেনে নিন কীভাবে জিও-র স্পীড বাড়াবেন?
আরও দেখুন : এয়ারসেলের চমকে দেওয়ার মতো ফ্রি অফার, 90 দিন পর্যন্ত ফ্রি কলিং